editor
প্রকাশিত: 11:34 AM, July 9, 2023
ডিএসএস ডেস্ক :: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি ছোট প্রাইভেট বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার লস অ্যাঞ্জেলেসের কাছে একটি বিমানবন্দরের কাছে মাঠে বিমানটি বিধ্বস্ত হয়।
রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সেসনা সি৫৫০ মডেলের ছোট এই ব্যবসায়িক জেট বিমানটি লাস ভেগাস থেকে যাত্রা করেছিল এবং লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৮৫ মাইল (১৩৭ কিমি) দক্ষিণে রিভারসাইড কাউন্টির ফ্রেঞ্চ ভ্যালি বিমানবন্দরের কাছে ভোর চারটা ১৫ মিনিটের দিকে সেটি বিধ্বস্ত হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ওই প্লেনে থাকা ছয় আরোহীর সবাই ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। আশপাশেও আগুন ছড়িয়ে পড়ে।
ওই দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এবং এফএএ এ বিষয়ে তদন্ত পরিচালনা করবে বলে জানা গেছে। সূত্র: রয়টার্স
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন