editor
প্রকাশিত: 7:11 PM, December 28, 2022
বাংলাদেশ কওমি ছাত্র পরিষদ সিলেট মহানগর শাখার উদ্দোগে মাদরাতুল হুদায় জাতীয় হিফজুল হাদিস প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছেন হাফিজ রেজাউল করিম শাফি। উক্ত প্রতিযোগিতায় আরো দুজন প্রতিযোগিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত (২১ ডিসেম্বর) বুধবার রাজধানী ঢাকায় বাংলাদেশ কওমি ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত হিফজুল হাদিস প্রতিযোগিতার চূড়ান্ত বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। জেলা ও বিভাগীয় বাছাইপর্ব থেকে উত্তির্ণ হয়ে মাদরাসাতুল হুদা সাদারপাড়া সিলেট এর তিনজন প্রতিযোগি হাফিজ রেজাউল কারিম, মাশহুদ আল হাবিব, আবদুল্লাহ আল মাসরুর নির্বাচিত হয়েছেন।
চূড়ান্ত বাছাইপর্বে অংশগ্রহণ করে ১ম স্থান অর্জন করে মাদরাসাতুল হুদা সাদারপাড়া সিলেট’র প্রতিযোগি হাফিজ রেজাউল কারিম শাফি, ১৫ তম স্থান অর্জন করে হাফিজ মাশহুদ আল হাবিব, ২৬ তম স্থান অর্জন করে হাফিজ আবদুল্লাহ আল মাসরুর।
বুধবার (২৮ ডিসেম্বর) বাদ যোহর বাংলাদেশ কওমি ছাত্র পরিষদ সিলেট মহানগর শাখার পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।
সাদারপাড়া মাদরাসার নির্বাহী মুহতামিম মুফতী আজিজুর রাহমান সাহেব ও সিনিয়র শিক্ষক মাওলানা ইমদাদুল্লাহ মারজান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেণ সিলেট’র প্রখ্যাত বুজুর্গ শায়খুল হাদিস মুহিব্বুল হক গাছবাড়ি হাফি.। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কওমি ছাত্র পরিষদের কেন্দ্রীয় মহা সচিব আ.স.ম. আল আমিন।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা উনাইস, মাওলানা আবদুল খালিক, ইউকে প্রবাসী এস.কে. মারুফ আহমহদ সহ মাদরাসার শিক্ষক, এলাকার মুরব্বিয়ান। শেষে গাছবাড়ি হুজুরের দুয়া ও নসিহতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন