editor
প্রকাশিত: 4:49 PM, July 10, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের কাকরদিয়া কুশিয়ারা ব্রিকফিল্ড এলাকায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক তরুণের মৃত্যু হয়েছে। এসময় অপর মোটর সাইকেল আরোহী তরুণ আহত হয়। তার অবস্থা আশংকাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে।
সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।নিহত তরুণ শেওলা ইউনিয়নের নেরাউদি গ্রামের নাজিম উদ্দিনের পুত্র জাবের আহমদ (১৬)। তিনি কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি ছাত্র। এছাড়া আহত তরুণ দুবাগ ইউনিয়নের মেওয়া এলাকার নজরুল ইসলামের পুত্র আরিফুল ইসলাম।
জানা যায়, সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের কাকরদিয়া কুশিয়ারা ব্রিকফিল্ড এলাকায় বিপরীতগামী মালবাহী ট্রাকের (মৌলভীবাজার-ড ১১-০৪৮৮) সামনের অংশের সাথে সরাসরি ধাক্কা খেয়ে ছিটকে পড়ে মোটর সাইকেল আরোহী দুই তরুণ। ঘটনাস্থলেই তরুণ জাবের আহমদের মৃত্যু হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তরুণ জাবের আহমদকে মৃত ঘোষণা করেন। আহত অপর তরুণের অবস্থাও আশংকাজনক। তার মাথা, বুক ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার এবং ট্রাকটি জব্দ করেছে। এ সময় সড়কে যানজট দেখা দেয়।
এ বিষয়ে জানতে বিকেল ৩টায় সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) শ্যামল বণিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখতেছি।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক