editor

প্রকাশিত: 4:20 PM, July 11, 2023

বিদ্যুৎ নিয়ে যে সুখবর দিলেন প্রকৌশলী আব্দুল কাদির

বিদ্যুৎ নিয়ে যে সুখবর দিলেন প্রকৌশলী আব্দুল কাদির

ডিএসএস ডেস্ক :: সিলেটে মাত্রাতিরিক্ত লোডশেডিং শুরু হয়েছে। এলাকাভেদে দিনে রাতে ঘন্টায় ঘন্টায় বিদ্যুতের লোডশেডিং করা হচ্ছে। সকাল থেকে গভীর রাত এমনকি শেষ রাতেও বাদ যাচ্ছে না লোডশেডিং। লোডশেডিংয়ের মাত্রা বাড়ায় দুর্ভোগে পড়েছেন সকল শ্রেণী পেশার মানুষ। আর বাসা বাড়িতে শিশুসহ বয়োবৃদ্ধরা রীতিমত হাঁপিয়ে তুলছে লোডশেডিংয়ের যন্ত্রনায়। এ অবস্থায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। লোডশেডিংয়ের মাত্রা বাড়ায় দুর্ভোগে পড়েছেন বিভিন্ন অফিস-আদালতের কর্মী, ব্যবসায়ী ও সাধারণ বিদ্যুৎ গ্রাহকরা।

সিলেটে বিদ্যুতের লোডশেডিং এ সপ্তাহে সুখবর নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির। তিনি বলেন, মঙ্গলবার (১১ জুলাই) সকালে ৩৩ দশমিক ৫৭ শতাংশ মেগাওয়াট লোডশেডিং হচ্ছে।

সিলেটে সকালে চাহিদা ছিল ২০০ মেগাওয়াট কিন্তু বিদ্যুৎ সরবরাহ পাওয়া যায় ১২১ মেঘাওয়াট। সিলেট বিভাগে সকালে চাহিদা ছিল ৫৫০ মেগাওয়াট কিন্তু বিদ্যুৎ সরবরাহ আছে ৩৫০ মেঘাওয়াট। রাতে সিলেট বিভাগে চাহিদা থাকে ৬৭০ মেগাওয়াট কিন্তু সোমবার (১০ জুলাই) রাতে বিদ্যুৎ সরবরাহ পাওয়া যায় ৪৪০ মেঘাওয়াট।

প্রধান প্রকৌশলী আব্দুল কাদির বলেন, দেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র বিবিয়ানায় উৎপাদন ব্যাহত হওয়া এবং ভারতের আদানী পাওয়ার থেকে আমদানীকৃত বিদ্যুৎ সরবরাহে ত্রুটি দেখা দেয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

চাহিদার তুলনায় সিলেট অঞ্চলে প্রায় আড়াইশ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থাকায় গ্রাহকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বলেও জানায় বিউবো। সরবরাহের অভাবে গ্রাহকরা দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। তবে তিনি আশা প্রকাশ করেন বিদ্যুতের লোডশেডিং এ সপ্তাহে সুখবর নেই, আগামী সপ্তাহে বিদ্যুৎ স্বাভাবিক হতে পারে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক