editor
প্রকাশিত: 7:04 PM, July 13, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেটে ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ার সাথে সাথে হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এরই মধ্যে সিলেটে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। আর বর্তমানে সিলেট জেলায় এই জ্বরে আক্রান্ত ১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন বাকী নয়জন রোগী নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত শংকর জানান, র্ব্তমানে সিলেট জেলায় ১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে তিনজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আর বাকি ৯ জন বাসায় ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।
তিনি আরও জানান, ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ার কারণে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বল্প মূল্যে ডেঙ্গু পরীক্ষা করানোর ব্যবস্থা নেয়া হয়েছে। আগামী ১ মাস ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকায় ডেঙ্গু পরীক্ষা করানো যাবে। প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল দুইটা পর্যন্ত প্যাথলজি বিভাগে ৫০ টাকার বিনিময়ে ডেঙ্গু পরীক্ষা করানো যাবে।
এদিকে গতকাল বুধবার পর্যন্ত সিলেট বিভাগে ১০৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৭৫ জন, সুনামগঞ্জ জেলার ১২ জন, হবিগঞ্জের ৮ জন, মৌলভীবাজারের ৮ জন বাসিন্দা। আক্রান্তদের মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬ জন।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক