editor

প্রকাশিত: 11:21 PM, March 2, 2025

রোজার প্রথম দিনে উপচে পড়া ভিড় সিলেটে ইফতারের দোকানে

রোজার প্রথম দিনে উপচে পড়া ভিড় সিলেটে ইফতারের দোকানে

5

সিলেটের সময় :: সিলেট নগরীর গুরুত্বপূর্ণ এলাকা আম্বরখানা। এখানে ফয়েজ স্নেক্স, শরীফ বেকারিসহ ৪টি দোকানে জিলাপিসহ বিভিন্ন ইফতারি আইটেম বিক্রি করা হয়। তবে আম্বরখানা ও আশপাশের এলাকার মানুষজন এই দোকানগুলো থেকে জিলাপিই বেশি কিনেন। তাই প্রথম রমজানে ইফতারের একঘন্টা আগে থেকে এই দোকানগুলোতে জিলাপি কেনার জন্য ভিড় করেছেন মানুষজন। রীতিমত আগে যাবার প্রতিযোগিতা করে এই দোকানগুলো থেকে মানুষজন জিলাপি কিনেছেন।

প্রথম রমজান থেকেই সিলেটে ক্রেতা বিক্রেতায় জমজমাট ইফতার বাজার। বিশেষ করে জিলাপি কিনতে বিভিন্ন রেস্টুরেন্ট ও দোকানে ভিড় করেছেন ক্রেতারা। রবিবার (২ মার্চ) বিকাল ৪টা থেকে সরগরম হয়ে উঠে সিলেটের ইফতার বাজার। সিলেট নগরীর হোটেল ও রেস্তোরাঁর সামনে শামিয়ানা টানিয়ে পেন্ডেল করে বিক্রি করা হয় ইফতার সামগ্রী। সিলেটের ইফতারিতে খিচুড়ি আর আখনি অপরিহার্য আইটেম। এই খাবারটি বেশিরভাগ মানুষ বাসায় তৈরি করেন। তবে ইফতারে চাহিদার শীর্ষে আরেক খাবার জিলাপি প্রায় সবাই বাইরে থেকেই কিনেন। তাই রোজার প্রথম দিনে ইফতারের আগ মুহূর্তে জিলাপি কিনার জন্য ভিড় করেছেন ক্রেতারা।

5

সরজমিনে দেখা যায়, সিলেট নগরীর জিন্দাবাজারস্থ পানসী, রাজবাড়ি, পালিক, উঠান রেস্টুরেন্টের সামনে আলাদা পেন্ডেল করে বিক্রি করা হচ্ছে নানা ধরেনের মুখরোচক ইফতার সামগ্রী। প্রায় প্রতিটি রেস্টুরেন্টেই ৪০ থেকে ৬০ পদের বাহারি ইফতার সামগ্রী বিক্রি করা হয়। ক্রেতাদের আকৃষ্ট করতে এই রেস্টুরেন্টগুলোতে ইফতারের বিশেষ প্যাকেজ ব্যবস্থাও রাখা হয়েছে। ২০০ থেকে হাজার টাকা দামের প্যাকেজও আছে রেস্টুরেন্টগুলোতে। এছাড়াও নগরীর আম্বরখানা, জালালাবাদ, মদিনামার্কেট, আখালিয়া, রিকাবিবাজার, সুবিধবাজার, শিবগঞ্জ, মীরাবাজার, উপশহরসহ বিভিন্ন পাড়া মহল্লার রেস্টুরেন্টেগুলোতেও নানা নানা পদের ইফতারি বিক্রি হচ্ছে।

4

দোকানিরা জানান, ক্রেতাদের চাহিদা অনুযায়ী প্রতি বছরের মতো এবারও ইফতারির মধ্যে চিকেন ও বিফ আখনি এবং পাতলা খিচুড়ি আছে। এর বাইরে জিলাপি, বেগুনি, আলুর চপ, ডিম চপ, পেঁয়াজি কিনছেন ক্রেতারা। তবে অনেক ক্রেতাই অন্য কোনো ইফতারি না কিনলেও জিলাপি ঠিকই কিনছেন। এর বাইরে চিকেন ফ্রাই, বাখরখানি, শাকের পাকুড়া, বিফ চাপ, ফিশ কাবাব, হালিম, চিকেন বারবিকিউ চাপও কিনছেন ক্রেতারা।

সিলেট নগরীর জালালাবাদ মিস্টার সুইট থেকে ২৪০ টাকা কেজি দরে জিলাপি কিনেছেন তুহিন আহমদ। তিনি বলেন, প্রথম রোজাতে আখনি, বেগুনিসহ প্রয় সব ধরনের ইফতারি আইটেম বাসায় রান্না করেছেন আমার মা ও স্ত্রী। শুধু জিলাপি কিনেছি দোকান থেকে। এবার জিলাপির দাম বেড়েছে। গতবারও ২০০ টাকা কেজিতে জিলাপি কিনেছি।

1

ইফতারের ঠিক আগ মুহূর্তে নগরী আম্বরখানার একটি দোকান থেকে জিলাপি কিনেন হেলাল আহমদ। তিনি বলেন, ইফতারে আমাদের বাসায় পাতলা খিচুড়ি প্রধান খাদ্য। তবে জিলাপি না হলে ইফতার সম্পন্ন হয় না। তাই আমার স্ত্রী বলে দিয়েছে অফিস শেষ করে বাসায় যাওয়ার সময় যেন জিলাপি নিয়ে যাই। এখন শেষ মুহূর্তে জিলাপির ক্রেতা অনেক বেশি। তাই অনেকটা ভিড় ঠেলেই জিলাপি কিনেছি।

2

সিলেটের সুপরিচিত রেস্তোরা পানসী রেস্টুরেন্টের ম্যানেজার জাহাঙ্গির আহমদ বলেন, প্রতি বছরের মত এবার আমরা ইফতারি বিক্রি করছি। আখনি, খিচুড়, জিলাপি থেকে শুরু করে ৪৩টি খাবার আমার ইফতারে রেখেছি। বিফ আখনি প্রতি কেজি ৪০০ টাকা,চিকেন আখনি প্রতি কেজি ৩২০ টাকা, ভুনা খিচুড়ি প্রতি কেজি ১৫০ টাকা, পাতলা খিচুড়ি প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি করছি। বিভিন্ন ধরনের জিলাপি আছে ৫০০ থেকে ২৪০ টাকা কেজিতে। এছাড়াও রমজানের স্পেশাল ইফতারি প্যাকেজ আছে ২২০ ও ২৪০ টাকায়। আমাদের রেস্টুরেন্ট থেকে ক্রেতারা পার্সেল নেন আবার অনেকেকে রেস্টুরেন্টে বসেও ইফতার করেন।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

4 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

1 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

6 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার আব্দুল মুক্তাদির

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার আব্দুল মুক্তাদির

1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

1 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

4 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

1
3