editor

প্রকাশিত: 7:52 PM, December 28, 2022

দরগাহ মহল্লায় আদর্শ নূরানী কিন্ডার গার্টেন মাদরাসায় পুরস্কার বিতরণ

দরগাহ মহল্লায় আদর্শ নূরানী কিন্ডার গার্টেন মাদরাসায় পুরস্কার বিতরণ

ডিএসএস প্রতিনিধি :: সিলেট নগরীর দরগাহ মহল্লায় আদর্শ নূরানী কিন্ডারগার্টেন মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে মাদরাসায় অনুষ্ঠিত হয়।

মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক ক্বারী মাওলানা ইমতিয়াজ উদ্দিন ফুয়াদের সভাপতিত্বে ও মাওলানা ফুজায়েল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি, সময় টিভি’র বিশেষ প্রতিনিধি ইকরামুল কবির।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন জামিয়া কাসিমুল উলূম দরগাহ মদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আবদুর নূর শায়খে সদরঘাটি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসাইন, প্রবাসী কমিউনিটি নেতা হাফিজ ইয়াহইয়া মেহেদী, পায়রা সমাজ কল্যাণ সংঘের কোষাধ্যক্ষ নিয়াজ মোঃ আজিজুল করিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা সেক্রেটারি মাওলানা মঈন উদ্দিন ফয়েজ, হাফিজ ফয়সাল আহমেদ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মধ্যে হাফিজ মাওলানা হাতে মাহমুদ, জামাল আবু নাসের, সুয়েব আহমদ প্রমুখ।

শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত এর মাধ্যমে সূচিত অনুষ্ঠানে ফলাফল প্রকাশ শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের হাতে ক্রেস্ট ও এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী ও আধুনিক শিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানটি সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। শিক্ষক ও অভিভাবকদের আন্তরিকতার কারণে শিক্ষার্থীরা ভাল ফলাফল অর্জন করতে সক্ষম হচ্ছে। যুগোপযোগী শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে এগিয়ে নিতে আদর্শ নূরানী কিন্ডারগার্টেন মাদরাসার কার্যক্রম প্রশংসনীয়। বক্তারা শিক্ষা প্রতিষ্ঠাকে আরো এগিয়ে নিতে অভিভাবকদের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি

ডিএসএস/ এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন