editor

প্রকাশিত: 12:11 PM, July 15, 2023

১৮ ঘন্টায় সন্ধান মেলেনি নিখোঁজ শিক্ষার্থীর

১৮ ঘন্টায় সন্ধান মেলেনি নিখোঁজ শিক্ষার্থীর

ডিএসএস ডেস্ক :: সুনামগঞ্জে সুরমা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ঢাকার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিস আবরার (২৬) ১৮ ঘন্টায়ও সন্ধান মেলেনি। তাকে উদ্ধারে শুক্রবার রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১ টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্স কর্মকর্তা নিউটন দাশ।

তিনি জানান, শনিবার (১৫ জুলাই) সকাল সাতটা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধারে পুনরায় অভিযান শুরু করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

এর আগে শুক্রবার বন্ধুর বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এসে সুরমা নদীতে গোসল করতে নেমে ঢাকার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।ওইদিন বিকাল সাড়ে ৫টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের রিভার ভিউয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুই শিক্ষার্থীর নাম নাফিস আবরার (২৬) ও তুষার রায় (২৬)। তবে নিখোঁজের পর তুষার রায়কে জীবিত উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ নাফিস আবরার। উদ্ধারকৃত তুষার সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

নিখোঁজের পর পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রায় এক ঘণ্টা উদ্ধার অভিযান চালালেও অন্ধকার হয়ে যাওয়ায় নিখোঁজ অবস্থায় অভিযান স্থগিত করা হয়।

নিখোঁজের বিষয় নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন। তারা সুনামগঞ্জে তাদের বন্ধুর বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এসেছিল বলে জানান তিনি।

সুনামগঞ্জ সদর ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্স কর্মকর্তা নিউটন দাশ আরও জানান, বিকেল সাড়ে ৫টার দিকে আমরা পানিতে ডোবার খবর পাই। সঙ্গে সঙ্গে ডুবুরি দিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে অপরজন নিখোঁজ আছে। রাত হয়ে যাওয়ায় অভিযান বন্ধ করে দেয়া হয়।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়