editor
প্রকাশিত: 12:37 PM, July 15, 2023
ডিএসএস ডেস্ক :: প্রেমের কোনো বয়স নেই, প্রেম মানে না বাধা, বুঝে না দূরত্ব। তারই যেন এক নজির গড়েলেন পাকিস্তানি নারী সীমা। প্রেমের টানে পাকিস্তান থেকে চার সন্তান নিয়ে অবৈধ পথে ভারতে গেছেন, পেতেছেন সংসার। অবৈধভাবে ভারতে বসবাস ও প্রবেশের দায়ে গত ৪ জুলাই সীমাকে গ্রেপ্তার করা হয়। তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ জুলাই জামিনে মুক্তি পেয়েছে সীমা।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, পাবজি গেম খেলতে গিয়ে ভারতের নয়ডার সচিন নামে এক যুবকের সঙ্গে পাকিস্তানি নারী সীমা গুলামের পরিচয় হয়। এরপর তা প্রেমে রুপ নেয়। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় দেশভাগের কাঁটাতার। পাকিস্তান থেকে ৪ সন্তানকে সঙ্গে নিয়ে সীমা ভারতে আসেন। তবে যে পন্থা অবলম্বন করে তিনি ভারতে আসেন, তা সঠিক নয়। সীমা নেপালের পথ ধরে ভারতে চলে আসেন। তাকে ও তার ৪ সন্তানকে নিয়ে সীমা নয়ডায় সচিনের সঙ্গে একসঙ্গে ঘর বাঁধেন।
এনডিটিভি জানিয়েছে, তারা দুইজনে এখন নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখছেন। সীমা এনডিটিভিকে বলেছেন, আমার স্বামী একজন হিন্দু তাই আমিও হিন্দু এবং এখন আমি অনুভব করি আমিও একজন ভারতীয়।
তবে সর্বশেষ এই সীমার ভারতে আসা নিয়ে এবার হুমকি পেয়েছে ভারতের মুম্বাই পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সীমাকে পাকিস্তানে ফেরত না পাঠালে ২৬/১১ এর ধাঁচে হামলার হুমকি দেওয়া হয়েছে মুম্বাই পুলিশকে।
অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির এমন হুমকির পরিপ্রেক্ষিতে মুম্বাইজুড়ে নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। সেই সঙ্গে এই ফোন কে ও কোথা থেকে এসেছে, তা খতিয়ে দেখছে দেশটির পুলিশ।
মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানান, গত বুধবার রাতে ট্রাফিক কন্ট্রোল রুমে একটি ফোনকল আসে। সেই সময় এক ব্যক্তি উর্দুতে বলেন, সীমাকে পাকিস্তানে ফেরত না পাঠালে মুম্বাইয়ে আবারও ২৬/১১ দেখতে হবে।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়