editor

প্রকাশিত: 6:06 PM, July 15, 2023

ছাতকে ভারতীয় পণ্যসহ ২ চোরাকারবারি আটক

ছাতকে ভারতীয় পণ্যসহ ২ চোরাকারবারি আটক

ডিএসএস ডেস্ক :: ছাতকের ধারন বাজার এলাকায় জয়কলস হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে ভারতীয় পণ্যসহ ২ চোরাকারবারিকে আটক করেছে। ভারতীয় অবৈধ পণ্যবাহী গাড়ীটিও জব্দ করা হয়েছে।

শনিবার (১৫ জুলাই) সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের ধারন বাজার এলাকায় জয়কলস হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সেলিমের নেতৃত্বে অভিযান চালিয়ে ভারতীয় পণ্য ভর্তি একটি পিকআপ ভ্যান ও ২ চোরাকারবারিকে আটক করা হয়। আটকের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইসলাম উদ্দিন ও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

আটক পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-১৫-০১৯৯) থেকে ভারতীয় অবৈধ পণ্য শাড়ী, কসমেটিকস, কাবেরি মেহেদী, সাবান, ফুসকাসহ প্রায় ২০ লক্ষ টাকা মুল্যের মালামাল উদ্ধার করা হয়। এ সময় চোরাকারবারি মো. সুজন (৩০) ও আহমদ আলী (২২) কে আটক করেছে পুলিশ।

জয়কলস হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সেলিম জানান গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে এসআই মো. ইউনুস আলী, এসআই মো. সালাম মিয়া ও নায়েক আমির হামজা ভারতীয় মালামালসহ পিকআপ ভ্যান ও সুনামগঞ্জ সদরের ওয়েজখালী এলাকার ফারুক মিয়ার পুত্র মো. সুজন ও মদনপুর গ্রামের আব্দুল মনাফ’র পুত্র আহমদ আলীকে আটক করা হয়।

পিক আপ ভ্যান থেকে প্রায় ২০ লক্ষ টাকা মুল্যের ভারতীয় মালামাল উদ্ধার করে আটক ২ জনকে থানাপুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়