editor

প্রকাশিত: 10:45 AM, July 16, 2023

আমরা সবসময় চেষ্টা করি দলে অবদান রাখতে: তাওহীদ হৃদয়

আমরা সবসময় চেষ্টা করি দলে অবদান রাখতে: তাওহীদ হৃদয়

ডিএসএস ডেস্ক :: আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি রেকর্ডটা মোটেও ভালো নয়। এখন পর্যন্ত দলটির বিপক্ষে এই ফরম্যাটে কোনো সিরিজই জিততে পারেনি টাইগাররা। এখন পর্যন্ত খেলা দুটি সিরিজের মধ্যে একটি হয়েছে হোয়াইটওয়াশ আরেকটি ড্র করে হয়েছে মান রক্ষা। তবে এবার প্রথমবারের মতো সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। চলতি সফরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে সাকিব আল হাসানের দল। আজ শেষ ম্যাচ জিতলেই বদলে যাবে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ইতিহাস।

অন্যদিকে আজ জিতলেই টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ডও গড়বে বাংলাদেশ। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে শুধুমাত্র একবারই টানা তিনটি সিরিজ জিতেছিলো বাংলাদেশ। ২০২১ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে হারিয়েছিলো তারা। এবার ইংল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারিয়েছে টাইগাররা।

তবে রশিদ খান, মুজিব-উর রহমানদের দলের বিপক্ষে ২০ ওভারের ম্যাচে লড়াই বেশ কঠিন।

সিরিজের প্রথম ম্যাচে ১৫৪ রানের লক্ষ্যে দারুণ ভাবে এগিয়ে যাচ্ছিল টাইগাররা। কিন্তু শেষ ওভারে জমে যায় নাটকীয়তা। জয়ের জন্য প্রয়োজন ৬ রান। প্রথম বলেই বাউন্ডারি মারলেন মেহেদী হাসান মিরাজ। হাতের মুঠোয় এলো সমীকরণ। এরপর পরপর তিন বলে ড্রেসিং রুমের পথ ধরলেন মিরাজ, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ। হ্যাটট্রিক করলেন করিম জানাত! প্রয়োজন ২ রান হাতে দুই উইকেট। কিন্তু আর কোনো বিপদ হতে দেননি পেসার শরিফুল ইসলাম- চার হাঁকিয়ে দলকে জয় এনে দেন।

আফগানদের বিপক্ষে এ জয়ে দারুণ অবদান রাখা তাওহীদ হৃদয় জানিয়েছেন দেশের জন্যই তাদের মধ্যে এমন ভয়ডরহীন লড়াই। তিনি বলেন, ‘বিশেষভাবে যদি আমাদের কথা বলেন, আমরা সবসময় চেষ্টা করি দলে অবদান রাখতে এবং প্রতিটি খেলোয়াড় সেটিই করে। আমরা দেশের জন্য খেলছি। সবসময় এটাই মাথায় থাকে যে, দেশের জন্য খেলবো, দেশকে ভালো ফল এনে দেবো।’ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শেষ ওভারে করিম জানাতের হ্যাটট্রিকের পরও ২ উইকেটে ম্যাচ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে-এই ফরম্যাটে শক্তিশালী দল হয়ে ওঠার দক্ষতা দেখিয়েছে টাইগাররা।

অন্যদিকে শুক্রবার সিলেটে এক প্রান্ত আগলে রেখে ৪৭ রানের অনবদ্য ইনিংস খেলেন হৃদয়। ৬৪ রানে ৪ উইকেট হারিয়ে দল যখন হারের মুখে পড়ে তখনই ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দেন হৃদয়। তাকে দারুণ ভাবে সঙ্গ দিয়েছেন আরেক তরুণ ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী। আফগানদের স্পিন আক্রমণকে দক্ষতার সঙ্গে সামলে নিয়ে ৪৩ বলে ৭৩ রানের জুটি গড়েছেন দু’জন। শামীমকে ৩৩ রানে শিকার করে জুটি ভাঙ্গেন রশিদ খান। অন্যপ্রান্তে চাপের মধ্যেও হাল ছাড়েননি হৃদয়। যদিও ম্যাচ শেষে এ জয়ে দলের সবার অবদানের কথাই জানান এই তরুণ ব্যাটার। তিনি বলেন, ‘আমার মনে হয়, আজকের ম্যাচটিতে সবাই অবদান রেখেছি। শুধু আমি, শরিফুল, শামীম, আমরা নই। আমরা তিন জন একসঙ্গে বিশ্বকাপ (যুব) খেলেছি, এজন্যই নয়। যদি দেখেন, তাসকিন ভাই, সাকিব ভাই থেকে শুরু করে সবাই খুব ভালো শুরু এনে দিয়েছে।

সবার অবদান ছিল। ফিল্ডিংয়ে হোক বা সবদিক থেকে অবদান রেখেছে।’ গেল বছরও একই দলের বিপক্ষে প্রথম ম্যাচে জিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ তৈরি করেছিলো বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ও শেষ ম্যাচ হেরে যায় টাইগাররা। তবে এবার টাইগাররা মরিয়া নিজেদের মাটিতে আফগানদের বিপক্ষে ইতিহাস বদলে দিতে। প্রথম টি-টোয়েন্টি জিতে আফগানিস্তানের বিপক্ষে জয়-হারের ব্যবধান কমিয়েছে বাংলাদেশ।

পরিচিত প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ১০ ম্যাচ খেলে চতুর্থ জয়ের স্বাদ নিয়েছে টাইগাররা। তবে এখনো ছয় জয় নিয়ে এগিয়ে আছে সফরকারীরা। শেষ ম্যাচের আগে গতকাল কোনো অনুশীলন না থাকায় বাংলাদেশ উইনিং কম্বিনেশন ধরে রাখবে বলেই ধারণা করা হচ্ছে। এই ম্যাচে বড় কোনো পরিবর্তন এনে টাইগার টিম ম্যানেজম্যান্টও কোনো ঝুঁকি নিতে চাইবে না। কারণ প্রথমবারের মতো আফগানদের বিপক্ষে যে সিরিজ জয়ের সুযোগ এসেছে। অন্যদিকে গতকাল ছিল আফগানিস্তানের ঐচ্ছিক অনুশীলন। দলের সিনিয়র কোনো ক্রিকেটার অনুশীলনে মাঠে যাননি। ধারণা করা হচ্ছে- এক বা দু’টি পরিবর্তন আনতে পারে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়