editor
প্রকাশিত: 5:01 PM, July 16, 2023
ডিএসএস ডেস্ক :: বর্তমান ডেঙ্গু পরিস্থিতিতে পাবলিক হেলথ ইমার্জেন্সি ঘোষণার মতো অবস্থা এখনও হয়নি বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মো. খুরশিদ আলম।
রোববার (১৬ জুলাই) ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক এক ভার্চ্যুয়াল সংবাদ বিবৃতিতে তিনি এ কথা জানান।
বর্তমান ডেঙ্গু পরিস্থিতিতে পাবলিক হেলথ ইমার্জেন্সি ঘোষণা করা উচিত কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে খুরশিদ আলম বলেন, পাবলিক হেলথ ইমার্জেন্সি ঘোষণা করার মতো পরিস্থিতি আমরা দেখছি না। যখন করোনা ছিল, তখন এটা করা হয়েছিল। পাবলিক হেলথ ইমার্জেন্সি যদি প্রয়োজন হয়, তাহলে সেটা পলিসি লেভেলে আলোচনা করতে হবে। আমরা আমাদের কনসার্ন পলিসি লেভেলে জানিয়েছি।
এ বিষয়ে সংবাদ বিবৃতিতে যুক্ত স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা (বিএমএ) মুগদা হাসপাতালে অনুষ্ঠান করেছেন। অর্থাৎ একটা হাসপাতালে অনুষ্ঠান করার মতো অবস্থা এখনও আছে। তাহলে বোঝা যাচ্ছে, পরিস্থিতি খুব খারাপ হলে তারা সেখানে যেতেন না। পাবলিক হেলথ ইমার্জেন্সি ঘোষণা করার তো অবস্থা এখনও হয়নি।
খুরশিদ আলম বলেন, এবার বর্ষা দেরিতে শুরু হয়েছে তাই ডেঙ্গু মৌসুম লম্বা হওয়ার শঙ্কা রয়েছে। ডেঙ্গু চিকিৎসায় হাসপাতালগুলোয় জনবল সংকট নিরসনে আমরা ব্যবস্থা নিয়েছি। রাজধানীর সব সরকারি হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থা আছে। নির্দিষ্ট একটি হাসপাতালে না গিয়ে ডেঙ্গু চিকিৎসায় অন্যান্য সেসব হাসপাতালে আছে, সেখানে যাওয়ার অনুরোধ করছি।
তিনি বলেন, আমরা দেখছি আশঙ্কাজনকভাবে ডেঙ্গুরোগী বাড়ছে। আমরা চিকিৎসা দিচ্ছি, দেব, তবে রোগীর সংখ্যা বাড়তেই থাকলে নিশ্চয়ই আমরা সংকটে পড়বো। এখন পর্যন্ত আমাদের কোনো সংকট নেই। আমরা সবাই মিলে যদি ডেঙ্গু প্রতিরোধ করতে চাই, আশা করছি পারবো।
এস এ

7 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
1 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
2 স্টাফ রিপোর্টার: 4 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
5 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
4 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
2 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 5 শুক্রবার (২১