editor
প্রকাশিত: 12:14 PM, July 17, 2023
কদমতলী এলাকার সন্তান, সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের পরপর তিনবারের নির্বাচিত কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন বৃহত্তর কদমতলীবাসীর ভালোবাসায় সিক্ত হলেন। সিটি নির্বাচন পরবর্তী ঐতিহ্যবাহী কদমতলী পঞ্চায়েতগন কর্তৃক শনিবার রাত ৯ টায় মরহুম জননেতা আব্দুল হামিদের বাড়িতে হাজারো মানুষের উপস্থিতিতে আয়োজন করা হয় সংবর্ধনা ও আলোচনা সভা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল হকের পরিচালনায় ও সাবেক ইউপি সদস্য কদমতলীর বর্তমান সময়ের প্রবীণ মুরব্বি আব্দুল করিম মেম্বারের সভাপতিত্বে সংবর্ধনা ও আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মির্জা আলী আশরাফ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মরহুম জননেতা আব্দুল হামিদের পুত্র বিশিষ্ট ব্যবসায়ী এম এ মন্নান, সাবেক সরকারী কর্মকর্তা ইছাক মিয়া, সাবেক ছাত্রনেতা শাহনুর আহমদ,আওয়ামী লীগ নেতা দুলাল আহমদ, কদমতলী যুব-সমাজের পক্ষে মেহেদী হাসান সাজাই, খাজেদ আহমদ। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কদমতলী দরিয়া শাহ মাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী সমরাজ মিয়া, কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মোতায়াল্লী হাজী সোলেমান বকস্, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালিক মারুফ, মকবুল হোসেন, সাবেক কাস্টমস্ কর্মকর্তা লুলু মিয়া, সাবেক বিডিআর সদস্য কবির আলী, মুরব্বী শফিক আহমদ, দিলু পাল, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল বকস্ প্রমুখ। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক তাঁর বক্তব্যে বলেন, কদমতলীবাসী বরাবরের মতো এবারো নীতি ও আদর্শ ধরে রাখার কারণে কদমতলী পঞ্চায়েতগন মনোনিত কাউন্সিলর প্রার্থী তৌফিক বকস্ লিপনকে আবারো বিজয়ী করতে পেরেছেন। তিনি ভার্থখলা,ঝালোপাড়া ও সাধুরবাজার পঞ্চায়েতগনের প্রতি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনবারের নির্বাচিত ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন তাঁর বক্তব্যে বলেন, আমি ২৬ নং ওয়ার্ডের সকল মা বাবা ও ভাই বোনদের পবিত্র আমানত ভোটে নির্বাচিত হয়েছি। আমার জন্মস্থান কদমতলীর সম্মানিত পঞ্চায়েতগন ও এলাকাবাসী আমার সাথে থাকার কারণে আমি তিনবার কাউন্সিলর পদে বিপুল ভোটে জয়লাভ করতে পেরেছি। আমি আমার নিজ এলাকার ছোট বড় সবার কাছে ঋনি। আগামীদিনে আমার মেধা ও শ্রম দিয়ে ওয়ার্ডবাসীর সেবা করে যাবো ইনশাহআল্লাহ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন