editor

প্রকাশিত: 12:25 PM, July 17, 2023

কেন্দ্রগুলো থেকে এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে: হিরো আলম

কেন্দ্রগুলো থেকে এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে: হিরো আলম

ডিএসএস ডেস্ক :: চিত্রনায়ক ও সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া আসনে আজ যে উপনির্বাচন চলছে তাতে অন্যতম বিতর্কিত প্রার্থী কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

ঢাকা-১৭ আসনের এ নির্বাচনে ভোট শুরুর দু’ঘণ্টার মাথায়ই হিরো আলম অভিযোগ করেছেন, কেন্দ্রগুলো থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শনে এসে এ অভিযোগ করেন তিনি।

হিরো আলম বলেন, এই নির্বাচন সুষ্ঠু হবে কি না জানি না। তবে এখন পর্যন্ত আমাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। আমার সঙ্গে কয়েকজন এজেন্ট আছে, তাদেরও বের করে দেওয়া হয়েছে। তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের এজেন্টদের বের করে দিয়ে তারা একতরফা ভোট করার চেষ্টা করছে। তা না হলে কেন আমাদের এজেন্টদের বের করে দেওয়া হবে? মহিলা এজেন্টরাও ছাড় পাননি, তাদেরও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে।

হিরো আলম বলেন, ফলাফল কী হবে সেটা বিষয় না, আমরা শেষ সময় পর্যন্ত দেখব। দেখতে চাই তারা আমাদের ওপর কত অত্যাচার করতে পারে। নির্বাচন কমিশনে বিষয়টি জানানোর পর বললো যে তারা দেখবে। এভাবে চললে তাদের ওপর আস্থা রাখা সম্ভব নয়।

ইউটিউবে ভিডিওর মাধ্যমে আলোচনায় আসা হিরো আলম এখন দেশের রাজনীতির অঙ্গনে বেশ আলোচিত ব্যক্তিত্ব। ঢাকার এ নির্বাচনের আগে বগুড়ার উপনির্বাচনেও অংশ নেন তিনি। বগুড়া-৪ আসনে মহাজোট প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

বগুড়ায় এই ভোটের পর ঢাকায় এক সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, এটা প্রমাণিত হয়েছে উপ-নির্বাচনগুলোতে। আজ প্রমাণ হয়েছে, আওয়ামী লীগ এক হিরো আলমের কাছেও কতটা অসহায়। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তার বিরুদ্ধেও আওয়ামী লীগকে জিততে হয় ৬/৭শ ভোটে।

অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, হিরো আলমকে বিএনপি নির্বাচনে দাঁড় করিয়েছে। তারা সংসদকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী করেছে।

রাজনীতিতে হিরো আলমের অংশগ্রহণ নিয়ে পক্ষে-বিপক্ষে মত রয়েছে। সাংস্কৃতিক অঙ্গনেও হিরো আলমের উপস্থিতিকে ভালো চোখে দেখেন না অনেকেই।

ঢাকা-১৭ আসনের এ উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার পর হিরো আলমের মনোনয়ন প্রথমে বাতিল হয়। পরে নির্বাচন কমিশনে আপিলের পরিপ্রেক্ষিতে প্রার্থিতা ফিরে পান তিনি।

নির্বাচনী প্রচারণার সময়ও বাধা দেওয়ার অভিযোগ তুলেছিলেন হিরো আলম। এ জন্য গত ৫ জুন নির্বাচন কমিশনে (ইসি) রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দিয়েছিলেন তিনি।

অভিযোগে হিরো আলম বলেছিলেন, মহাখালীর সাততলা বস্তিতে প্রচারে গিয়েছিলাম। সেখানে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বস্তির গেটে আমাদের জানায় আমরা সেখানে প্রবেশ করতে পারব না। কারণ হিসেবে তারা জানায়, সেখানে তারা মোহাম্মদ এ আরাফাত (নৌকার প্রার্থী) ভাইয়ের প্রচার-প্রচারণা চালাবে। এরপর আমরা সেখানে প্রবেশ করতে চাইলে সেখানকার নারীরা আমাদের গায়ে হাত তোলে। আমাদের একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। তারা আমাদের ইট ছুড়েছে, জুতা মেরেছে ও গায়ে হাত তুলেছে। তারা বোঝাচ্ছে যে নৌকা ছাড়া সেখানে কাউকে ঢুকতে দেবে না। আজকেই যদি এমন পরিস্থিতি হয়, তাহলে ভোটের দিন সরাসরি বলবে নৌকা ছাড়া কোনো ভোট হবে না। তারা সরাসরি নৌকায় সিল মারবে। আজকে ভোটারদের কাছে পৌঁছাতে দিলো না। ভোটের দিন আমাকে যে ভোট দিতে দেবে এ বিশ্বাস হারিয়ে গেছে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়