editor
প্রকাশিত: 1:33 PM, July 17, 2023
ডিএসএস ডেস্ক :: প্রাইভেট চেম্বার এবং প্রাইভেট অপারেশন বন্ধ রেখে প্রতিবাদ করছেন সিলেটের চিকিৎসকরা। রাজধানীতে সেন্ট্রাল হাসপাতালে মা ও শিশুর মৃত্যুর ঘটনায় গ্রেফতার চিকিৎসক ডা. মুনা সাহা ও ডা. শাহজাদীর নিঃশর্ত মুক্তির দাবি আজ সোমবার ও মঙ্গলবার (১৭ ও ১৮ জুলাই) এ প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন তারা। ফলে সিলেটে বন্ধ রয়েছে সকল ধরনের প্রাইভেট চেম্বার এবং প্রাইভেট অপারেশন। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা।
গাইনি চিকিৎসকদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) সিলেট শাখার অন্যতম সদস্য ডা. সুরাইয়া আফরোজ জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা পেয়ে আমরা এই প্রতিবাদ কর্মসূচি পালন করছি। আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করে অন্যান বিভাগের চিকিৎসকরাও প্রাইভেট চেম্বার বন্ধ রেখেছেন। এবং বেসরকারী হাসপাতালে অপারেশন বন্ধ রয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সিলেট নগরীতে সব ধরনের প্রাইভেট চেম্বার এবং প্রাইভেট অপারেশন বন্ধ রেখেছেন চিকিৎসকরা।
সিলেটের ডাক্তারপাড়া খ্যাত সিলেটের রিকাবীবাজারস্থ স্টেডিয়াম মার্কেটে গিয়ে দেখা যায়, সকল চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধর রয়েছে। আগে থেকে না জানায় রোগীরা এসে পড়েছেন চরম বিপাকে। বেসরকারী হাসপাতালেও একই অবস্থা।
আব্দুল জলিল নামের এক রোগী জানান, আমার স্ত্রীকে নিয়ে এসেছি। এসে দেখছি চিকিৎসকের চেম্বার বন্ধ। এটা তো আমাদের জন্য সমস্যা। দ্রুত প্রাইভেট চেম্বার চালু করে চিকিৎসা সেবা অব্যাহত রাখার দাবি জানান তিনি।
এস এ

সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়