editor

প্রকাশিত: 11:03 AM, July 18, 2023

সিলেটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি

সিলেটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি

ডিএসএস ডেস্ক :: সিলেটে আজ আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি ডেকেছে। মঙ্গলবার (১৮ জুলাই) আওয়ামী লীগ শান্তি শোভাযাত্রা করবে আর বিএনপি সরকারের পদত্যাগের দাবিতে পদযাত্রা করবে। তবে পৃথক দুটি সময়ে এসব কর্মসূচি পালন করবেন দুই দলের নেতা-কর্মীরা।

বিএনপি নেতারা বলছেন, পদযাত্রা তাঁদের দলের পূর্বনির্ধারিত কর্মসূচি। গত শুক্রবার রাতে তাঁরা এ নিয়ে প্রস্তুতি সভাও করেন। এর মধ্যে শনিবার সকালে আওয়ামী লীগ মঙ্গলবারই কর্মসূচির ডাক দিয়েছে। এটা কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। আর আওয়ামী লীগ নেতা বলছেন, এটা তাঁদের দলের ধারাবাহিক কর্মসূচি।

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলা ও মহানগর আওয়ামী লীগ ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ করবে। শোভাযাত্রাটি নগরের রেজিস্টারি মাঠ থেকে শুরু হয়ে নগরীর চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা হবে।

কর্মসূচিতে জেলা, মহানগর, উপজেলা, ওয়ার্ড, ইউনিট আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ অনুরোধ জানান মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন খান ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।

এব্যাপারে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, এটা রাজপথে আওয়ামী লীগের ধারাবাহিক কর্মসূচি। এটা কোনো পাল্টা কর্মসূচি নয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাঁরা এটা পালন করছেন।

এদিকে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির ঘোষিত এক দফা দাবি আদায়ে সিলেটে আজ বেলা দুইটায় নগরের রেজিস্টারি মাঠ থেকে পদযাত্রা কর্মসূচি হবে।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, বিএনপি যেকোনো কর্মসূচি ডাকলে কয়েক মাস ধরে আওয়ামী লীগও একই দিন পাল্টাপাল্টি কর্মসূচি ডাকছে। এটা কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। তারা বিএনপির কর্মসূচির আগের দিন অথবা পরের দিন কর্মসূচি ডাকতে পারত। তা না করে উদ্দেশ্যমূলকভাবে তারা একই দিন কর্মসূচির ঘোষণা দিয়েছে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়