editor
প্রকাশিত: 8:42 PM, July 18, 2023
ডিএসএস ডেস্ক :: লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে কৃষক দলের এক কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনায় পুলিশের ৩০ সদস্যসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. সজীব। তিনি জেলার চন্দ্রগঞ্জ থানার কৃষক দলের সদস্য ছিলেন বলে জানা গেছে।
জেলা বিএনপির সদস্য সদস্য সচিব অ্যাডভোকেট হাসিবুর রহমান জানান, শান্তিপূর্ণ বিএনপির পদযাত্রার মিছিল যখন শহরের আধুনিক হাসপাতালের সামনে যায় তখন পুলিশ তাদের ব্যারিকেট দেয়। এসময় নেতাকর্মীরা ব্যারিকেট ভেঙে সামনে গেলে পুলিশ গুলি ও টিয়ারগ্যাস ছোড়ে। এতে বিএনপির প্রায় ১০০ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়। গুলিতে সজিব নামে কৃষকদলের এক কর্মী নিহত হয়।
তিনি জানান, আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ দিকে জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ সদর হাসপাতালে সাংবাদিকদের জানান, বিএনপির নেতাকর্মীরা ব্যারিকেট ভেঙে আধুনিক হাসপাতালের সামনে দিয়ে হাইওয়ে সড়কে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। এসময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশের কর্মকর্তাসহ ৩০ জন সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪৫ মিনিট ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে।
পুলিশ সুপার বলেন, শহরের আইনশৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
এস এ

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়