editor
প্রকাশিত: 12:46 PM, July 19, 2023
ডিএসএস ডেস্ক :: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, দেশে এখন গণতন্ত্র নেই, একদলীয় শাসন ব্যবস্থা চালুর পাঁয়তারা চলছে।
মঙ্গলবার (১৮ জুলাই) বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জি এম কাদের বলেন, বর্তমান সরকার যেভাবে নির্বাচন করছে আগামীতেও যদি সেভাবে প্রশ্নবিদ্ধ নির্বাচন করে তাহলে গণতন্ত্র রুদ্ধ হয়ে যাবে। তখন একজন নেতা আজীবনই নেতা থাকবেন। তখন নির্বাচনের পরিবর্তে সবকিছুই সিলেকশনে হবে। কখনো নির্বাচন হলে সুপ্রিম লিডারের নির্দেশেই হবে।
জাপা চেয়ারম্যান বলেন, ব্যবসায়ী ও পেশাদার সংগঠনসহ সবকিছুই এখন সিলেকশনের দিকে চলে গেছে। ব্যবসায়ী, প্রকৌশলী, ডিপ্লোমা প্রকৌশলী এবং ডাক্তারদের সংগঠনও সিলেকশনের দিকে যাচ্ছে। সামনে পরিস্থিতি এমন হবে যে, জনগণের কোনো অধিকার থাকবে না, তারা প্রজা হিসেবে চাকরের মতো বিবেচিত হবে। চলমান এই দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণকেও এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, সরকার দুটি কাজ সাফল্যের সঙ্গে করতে পেরেছে। একটি হচ্ছে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা। জনগণ এখন সরকারের বিরুদ্ধে ভয়ে কথা বলতে পারছে না। নির্যাতন, নিষ্পেষণ এবং কঠোরভাবে দমনের ভয়ে মানুষ সরকারবিরোধী কর্মকাণ্ডে যোগ দিতে আতঙ্কিত হচ্ছেন। আর দ্বিতীয়টি হচ্ছে, মানুষের মধ্যে হতাশা সৃষ্টি করতে পেরেছে। সরকারের ভাগ্য ভালো, আন্তর্জাতিক কিছু সমর্থনের কারণে টিকে গেছে। এ কারণে সাধারণ মানুষ মনে করে, আন্দোলন করে কোনো ফল হবে না।
এস এ

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়