editor
প্রকাশিত: 5:43 PM, July 20, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী লালাখাল এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২জন।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৬টায় সারীনদীর ১৩০১ মেইন পিলার সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।
বিষয়টি সিলেট প্রতিদিনকে নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা ইনস্পেক্টর শ্যামল বণিক।
নিহত রুবেল হোসেন (২২) কালিঞ্জিবাড়ী গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, লালাখাল সারীনদীর ১৩০১ পিলার সংলগ্ন তেলাঞ্জি নামক স্থানে পাথর আনতে গেলে ভারতীয় খাসিয়ারা চোরাকারবারী মনে করে আচমকা গুলি চালায়। এসময় গুলিতে মারাত্বক আহত হন জৈন্তাপুর উপজেলার কালিঞ্জিবাড়ী গ্রামের রুবেল হোসেনসহ আরও দুইজন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।বর্তমানে লাশের বিষয়টি পুলিশ দেখভাল করছে।
এদিকে অন্য আহতরা কোথায় চিকিৎসা সেবা নিচ্ছেন তা নিশ্চিত করতে পারেননি কেউ।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক মোড়ল বলেন, ভারতীয় খাসিয়াদের গুলিতে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।নিহতের বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।কি কারণে ভারতীয় খাসিয়ারা গুলি চালিয়েছে এইটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না।এই ঘটনায় পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এস এ

সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়