editor

প্রকাশিত: 3:03 PM, July 22, 2023

চলমান বিদ্যুতের লোডশেডিং অতি দ্রুতই সমাধান হবে: প্রকৌশলী আব্দুল কাদির

চলমান বিদ্যুতের লোডশেডিং অতি দ্রুতই সমাধান হবে: প্রকৌশলী আব্দুল কাদির

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ অঞ্চল সিলেট এর প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির বলেছেন, বর্তমানে চলমান বিদ্যুতের লোডশেডিং অতি দ্রুতই সমাধান হবে ইনশাআল্লাহ। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কাজ করছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। অনেক ঘাটতি থাকা সত্বেও জনসাধারণকে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

তিনি শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যায় সিলেট নগরীর দরগাহ গেইটস্থ একটি অভিজাত হোটেলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (ডিপ্রকৌস) সিলেট শাখার সদস্য প্রকৌশলীদের অবসর ও বদলীজনিত বিদায় উপলক্ষে ডিপ্রকৌস আয়োজিত আলোচনা সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি অবসর গ্রহণকারী কর্মকর্তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং বদলীজনিত কর্মকর্তাদের আরো উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (ডিপ্রকৌস) সিলেট শাখার সভাপতি মো. সাইদুর রহমান এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার সভাপতি মাহমুদুর রশীদ মসরুর, বিউবো, ডিপ্রকৌস ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি শেখ শাফায়েতুর রহমান, বিউবো, ডিপ্রকৌস ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ সাংগঠনিক সম্পাদিকা ফেরদৌসী আখতার, আইডিইবি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিক উদ্দিন আহমদ।

ডিপ্রকৌস সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় ও সুচনা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন উপ সহকারী প্রকৌশলী আনোয়ার জাহিদ। পবিত্র গীতা পাঠ করেন সহকারী প্রকৌশলী বকুল চন্দ্র চক্রবর্তী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী অব: নুরুল হুদা চৌধুরী, বিভাগীয় প্রকৌশলী অব: সুজিত কুমার দাশ, সহকারী প্রকৌশলী অব: আবুল কালাম আল আজাদ, মো. নুরুল আমিন, সহকারী প্রকৌশলী মো. আলমগীর হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিপ্রকৌস কেন্দ্রীয় নির্বাহী পরিষদের তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক মো. মুখলিছুর রহমান, ঢাকা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুর রব, সিলেট ২২৫ মেঘাওয়ার্ড এর সহকারী প্রকৌশলী কফিল উদ্দিন আকন্দ, ডিপ্রকৌস সিলেট জেলা শাখার সহ সভাপতি বকুল চন্দ্র চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক তানভীর রাজ্জাক প্রমুখ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন প্রধান অতিথি প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির সহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ডিপ্রকৌসের প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন মাহমুদুর রশিদ মসরুর।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়