editor
প্রকাশিত: 4:02 PM, July 22, 2023
ডিএসএস ডেস্ক :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নির্মাণাধীন ভবনের ৯ তলা থেকে পড়ে এক শ্রমিক মৃত্যুবরণ করেছেন।
শনিবার (২২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।
তিনি বলেন, আজ (শনিবার) বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) ভবনে কাজ করতে গিয়ে এক শ্রমিক পড়ে গিয়েছিল। পরে তাকে মেডিকেলে নেওয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই শ্রমিকের পরিবারের সাথে কথা বলেছে। আইনানুগ প্রক্রিয়া শেষ হলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং সেকশন ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে।
জানা যায়, নিহত ওই শ্রমিকের নাম মো. আরিফুল হক। তিনি কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম থানার মাহবুবুল হকের ছেলে।
প্রসঙ্গত, চলতি বছরের গত ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ওয়ার্কশপে কাজ করতে গিয়ে ৩ তলা থেকে পড়ে গুরুতর আহত হয় নাঈম আহমেদ (১৯) নামের এক শ্রমিক। এ ঘটনার ৬ মাস পার হতে না হতেই ৯ তলা থেকে পড়ে আরেক শ্রমিকের মৃত্যু হলো।
এস এ

সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়