editor
প্রকাশিত: 12:02 PM, December 29, 2022
ডিএসএস ডেস্ক :: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় একটি হোটেল-ক্যাসিনোতে আগুন লেগে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) রাতে থাইল্যান্ড সীমান্তবর্তী শহর পোয়েপেটের গ্র্যান্ড ডায়মন্ড সিটি হোটেল-ক্যাসিনোতে হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে।
দেশটির পুলিশ জানিয়েছে, এ সময় প্রায় ৪০০ জন মানুষ ছিলেন ওই হোটেল ভবনটিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ভয়াবহ আগুন থেকে বাঁচতে লাফ দিচ্ছেন অনেকে।
স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, থাইল্যান্ডের অনেক নাগরিকও রয়েছেন ওই হোটেলে। আগুন লাগার কারণ জানতে এখনও কাজ করছে কর্তৃপক্ষ।
এদিকে, থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনকে থাইল্যান্ডের সা কাইও প্রদেশের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পোয়েপেট হচ্ছে দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ক্রসিং পয়েন্ট। এটি ক্যাসিনোর জন্য জনপ্রিয় শহরও। অনেক থাই নাগরিক সেখানকার ক্যাসিনোতে যান, কারণ থাইল্যান্ডে অধিকাংশ জুয়া খেলা অবৈধ। সূত্র: সিএনএন
ডিএসএস/ এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন