editor
প্রকাশিত: 2:28 PM, July 23, 2023

প্রতীকী ছবি
ডিএসএস ডেস্ক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এক কিশোরীর (১৬) বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ জুলাই) সন্ধ্যায় উপজেলার একটি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধার হওয়া কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতের খাবার খেয়ে নিজের কক্ষে ঘুমিয়ে পড়ে মেয়েটি। গতকাল সকালে মেয়েটিকে তার কক্ষে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। স্বজনদের বাড়িতে খোঁজ করেও তার সন্ধান মেলেনি। পরে সন্ধ্যায় গ্রামের রাস্তায় স্থানীয় লোকজন বস্তাবন্দী লাশ দেখতে পান। খবর পেয়ে স্বজনেরা গিয়ে কিশোরীর লাশটি শনাক্ত করেন। পরে শান্তিগঞ্জ থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম বলেন, কীভাবে ঘটনাটি ঘটেছে পরিবারের লোকজনও কিছুই বলতে পারছেন না। রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। সকালে মেয়েটিকে তার ঘরে পাওয়া যায়নি। পরে সন্ধ্যায় পাওয়া গেল মেয়েটির বস্তাবন্দী লাশ।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ চৌধুরী বলেন, কিশোরীর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। লাশ উদ্ধারের ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
এস এ

সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়