editor
প্রকাশিত: 11:24 AM, July 24, 2023
ডিএসএস ডেস্ক :: ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৩) মধ্যরাতে দেশটির সুলাওয়েসি দ্বীপের কেন্ডারি শহরে এ ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
সোমবার (২৪ জুলাই) ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, ডুবে যাওয়ার সময় ফেরিটিতে ৪০ জন যাত্রী ছিলেন। কর্তৃপক্ষ নিখোঁজ থাকা ১৯ জনের সন্ধান করছে।
সংস্থাটি জানিয়েছে, এ ঘটনায় ছয় যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কেন্ডারি শহরের অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মাদ আরাফাহ এক বিবৃতিতে বলেছেন, দুটি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে।
প্রথম দলটি দুর্ঘটনাস্থলের চারপাশে পানির নিচে নিখোঁজদের সন্ধান করছে। দ্বিতীয় দলটি রাবারবোট ও লংবোট ব্যবহার করে দুর্ঘটনাস্থলের চারপাশে পানির ওপরে অভিযান পরিচালনা করছে।
আল জাজিরা বলছে, ১৭ হাজারেরও বেশি দ্বীপের দেশ ইন্দোনেশিয়া। দেশটি ফেরি দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। ২০১৮ সালে সুমাত্রা দ্বীপের টোবা হ্রদে একটি ফেরি উল্টে ডুবে যায়। এতে ১৯২ জন মানুষ হতাহতের শিকার হন।
এস এ

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন