editor
প্রকাশিত: 4:21 PM, July 24, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনকালীন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে অস্ত্র প্রদর্শনের মামলায় সিসিকের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খাঁনের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৪ জুলাই) দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা হয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন আফতাব। শুনানি শেষে বিচারক আব্দুল মোমেন জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত মহানগর আদলতের পাবলিক প্রসিকিউটর জুবায়ের বখ্ত।
আদালত সূত্র জানায়, নির্বাচনকালীন সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে গিয়ে অস্ত্র প্রদর্শনের ঘটনায় আফতাব হোসেন খাঁনের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন।
এ ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাঈদ আব্দুল্লাহ বাদী হয়ে আফতাব হোসেন খানের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় উচ্চ আদালত থেকে এতোদিন জামিনে ছিলেন আফতাব।
সাবেক কাউন্সিলর আফতাব হোসেন ছাড়াও এ মামলায় এখন পর্যন্ত আরও দুইজন গ্রেপ্তার হয়েছেন। তবে প্রদর্শিত সেই অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি।
এস এ

সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়