editor
প্রকাশিত: 8:49 PM, July 25, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট মাহনগরীর বিভিন্ন স্থানে ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। ব্যাপক প্রচারণা সত্ত্বেও নগরবাসী সচেতন হচ্চেন না। তাই অভিযান জরুরী হয়ে পড়েছে এবং সিসিক কর্তারা তা শুরুও করেছেন।
মঙ্গলবার তেমন এক অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে সিলেটে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বিভিন্ন স্থানে মিলছে লার্ভা। গত ২৪ ঘন্টায় নতুন আরও ২৩ রোগী শনাক্ত হয়েছেন। সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও বাসা-বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ৭৮ জন ডেঙ্গুরোগী।
সিলেট মহানগরীতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে সিলেট সিটি করপোরেশন।
মঙ্গলবার সকাল থেকে একযোগে ৪টি ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করে। কয়েকটি জায়গায় এডিস মশার লার্ভা পাওয়ায় দায়ীদের মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে।
অভিযানে মহানগরীর ২৬ ও ২৭নং ওয়ার্ডের পাঠানপাড়া এলাকায় ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সিসিক’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত হুমায়ূন রশীদ চত্ত্বর থেকে ফেঞ্চুগঞ্জ রোডের পাঠানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৪টি প্রতিষ্ঠান এবং একটি নির্মাণাধীন বাড়িতে এডিশ মশার লার্ভা পাওয়া যায়। চারটি প্রতিষ্ঠানের সবগুলোই গাড়ির গ্যারেজ। জরিমানা করা হয়। আর বাড়ির মালিককে সতর্ক করা হয়েছে।
এছাড়া এসব লার্ভা ধ্বংসও করা হয়েছে।
এস এ

সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়