editor

প্রকাশিত: 7:51 PM, July 27, 2023

কোম্পানীগঞ্জ সড়কে দুর্ঘটনা: ঘুমিয়ে পড়েছিলেন চালক, হয়নি মামলা

কোম্পানীগঞ্জ সড়কে দুর্ঘটনা: ঘুমিয়ে পড়েছিলেন চালক, হয়নি মামলা

ডিএসএস ডেস্ক :: সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে দুর্ঘটনায় সাতজন নিহতের ঘটনায় এখনো কোন মামলা হয়নি। এদিকে, এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা জানিয়েছে, মাইক্রোবাসের চালক দীর্ঘ সময় ধরে গাড়ি চালিয়ে আসায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ ডান দিকে মোড় ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে সাতজন নিহত হন।

গত ২০ জুলাই সকালে সিলেট থেকে ছেড়ে যাওয়া মাইক্রোবাস কোম্পানীগঞ্জের খগাইলসংলগ্ন গোয়াইনঘাট উপজেলার পিয়াইনগুল কাজী কলিমুল্লাহ উচ্চবিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাতজন নিহত হন।

এ দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটির সদস্যরা বুধবার ঘটনাস্থল পরিদর্শন শেষে এ কথা বলেন।

ওই দুর্ঘটনায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে গঠন করা তদন্ত কমিটির সদস্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক আরমানা সাবিহা হকসহ কয়েকজন বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় প্রত্যক্ষদর্শীসহ কয়েকজনের সঙ্গে কথা বলেন তাঁরা।

এর আগে দুর্ঘটনার দিন তদন্ত কমিটির অন্য সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করলেও সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের কেউ ছিলেন না।

এদিকে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহতের ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশের ভাষ্য, দুর্ঘটনায় মাইক্রোবাস ও অটোরিকশা উভয়ের চালকই মারা গেছেন। যাত্রীরাও নিহত হয়েছেন। তাঁদের স্বজনদের পক্ষ থেকে কেউ মামলা করতে আসেননি। তবে দুর্ঘটনাকবলিত দুটি যান উদ্ধার এবং হতাহতের ঘটনার বিবরণ দিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

তদন্ত কমিটির সদস্যসচিব ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ সিলেটের সহকারী পরিচালক মো. রিয়াজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রাথমিক তদন্তে মহাসড়ক দিয়ে সিলেট থেকে ভোলাগঞ্জগামী মাইক্রোবাসের চালক দীর্ঘ সময় ধরে গাড়ি চালিয়ে আসায় ঘুমিয়ে পড়েছিলেন বলে জানা গেছে। মাইক্রোবাসের চালক হঠাৎ ডান দিকে মোড় ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দিলে মাইক্রোবাস ও অটোরিকশা সড়কের পাশে খালে পড়ে যায়। এতে সাতজন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে দুটি যানেরই চালক ছিলেন।

তিনি আরও বলেন, বুধবার দুপুরে তদন্ত কমিটির সদস্যরা সড়কটির বিভিন্ন অংশের মাপজোখ করেছেন। তদন্ত কমিটির সদস্য সিলেট সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী, পুলিশের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সিলেট গোয়াইনঘাটের ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে দুটি যানের চালক থাকায় কোনো পক্ষই আর মামলায় আগ্রহী হয়নি।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়