editor
প্রকাশিত: 10:51 AM, July 30, 2023
ডিএসএস ডেস্ক :: থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের একটি মার্কেটে আতশবাজির গুদামে বিস্ফোরণে তিন শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। শনিবার এই ঘটনা ঘটে।
বিস্ফোরণস্থলটি মালয়েশিয়ার সীমান্তঘেঁষা সুনগাই কলকে অবস্থিত। এই বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন অন্তত ১১৫ জন। ধারণা করা হচ্ছে, নির্মাণকাজের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় বিকেল ৩টার দিকে বাসিন্দারা বিস্ফোরণের বিকট আওয়াজ শুনতে পান। এর প্রভাবে আশপাশের ভবনগুলো কেঁপে ওঠে, জানালা ভাঙার পাশাপাশি ছাদ ভেঙে পড়ে। ধোঁয়ার বড় শিখা বাতাসে ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণে নারাথিওয়াত প্রদেশের ওই শহরের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় গভর্নর স্যানন পোঙ্গাকসর্ন বলেন, মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিক তদন্ত বলছে, ভবনে নির্মাণকাজ চলাকালে ইস্পাত ঢালাইয়ে যান্ত্রিক ত্রুটির কারণেই বিস্ফোরণটি ঘটেছে।
সেকসান তায়েসেন, যিনি ঘটনার একজন প্রত্যক্ষদর্শী, তার বাস ওই মার্কেট থেকে ১০০ মিটার দূরে, তিনি বলেন, তিনি বাড়িতে থাকার সময় বিকট বজ্রধ্বনি শুনতে পান এবং তার পুরো বাড়ি কেঁপে ওঠে।
তিনি বলেন, তারপর দেখলাম আমার ছাদটা খোলা। আমি বাইরে তাকিয়ে দেখলাম ঘর ভেঙে যাচ্ছে এবং মাটিতে মানুষ পড়ে আছে। বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
এস এ

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন