editor
প্রকাশিত: 6:29 PM, July 30, 2023
ডিএসএস ডেস্ক :: চলতি বছরের জুন মাসের তুলনায় জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সাত গুণের বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। জুন মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৫ হাজার ৭৫ জন, জুলাই মাসে এখন পর্যন্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৪২৯ জন।
রোববার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার পরিচালক অধ্যাপক ডা. মো: শাহাদাত হোসেন ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে একথা জানান।
অধ্যাপক শাহাদাত হোসেন জানান, গত মাসের তুলনায় এই মাসে আমাদের রোগী সাত গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। মোট রোগীদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি ৬৪ শতাংশ এবং নারী ৩৬ শতাংশ। এছাড়া মধ্যবয়সী যারা তারাই বেশি আক্রান্ত হচ্ছেন।
তিনি আরো বলেন, ‘ঢাকা ও ঢাকার বাইরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ঢাকায় শিশুদের আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি।’
ডেঙ্গু সংক্রমণের এই হার টেনে ধরতে সিটি কর্পোরেশনের মশা নিধন কর্মসূচি আরো জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এস এ

2 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
8 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
3 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
8 স্টাফ রিপোর্টার: 1 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
6 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
3 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 8 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
6 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 3 শুক্রবার (২১