editor
প্রকাশিত: 7:13 PM, December 29, 2022
সরকারি মদন মোহন কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. রফিকুল ইসলাম এর শেষ কার্যদিবস উপলক্ষে কলেজের দর্শন বিভাগের উদ্যোগে স্মৃতিকথন অনুষ্ঠান বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে কলেজ ল্যাবে অনুষ্ঠিত হয়।
দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রেহানা আক্তার এর সভাপতিত্বে ও উদ্ভিদ বিভাগের শিক্ষক উজ্জ্বল দাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি মদন মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সর্ব্বানী অর্জ্জুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও তারাপুর ক্যাম্পাস এর ইনচার্জ অধ্যাপক জয়ন্ত দাশ, কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক লে. কর্ণেল মো. মনিরুল ইসলাম ও সংবর্ধিত অতিথি দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রফিকুল ইসলাম।
স্মৃতিকথন অনুষ্ঠানে দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রফিকুল ইসলাম এর কর্মময় জীবন সম্পর্কে আলোকপাত করে বক্তব্য রাখেন অধ্যাপক আহমদ হোসেন, অধ্যাপক আকবর হোসেন চৌধুরী, অধ্যাপক আসমা উল হোসনা, অধ্যাপক মবশ্বির আলী, অধ্যাপক সুপ্তি চৌধুরী, অধ্যাপক আদিবা খানম, হিমাংশু রঞ্জন দাস, সমাজকর্ম বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম, কলেজের সহায়ক কর্মচারীদের পক্ষে চাঁন মিয়া, চতুর্থ বর্ষের শিক্ষার্থী সালেহ আহমদ রনি, তৃতীয় বর্ষের শিক্ষার্থী অনিক দেবনাথ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমাদ আহমদ, প্রথম বর্ষের শিক্ষার্থী আহমেদ সাহেদ প্রমুখ। বিদায়ী অতিথি অধ্যাপক রফিকুল ইসলাম এর উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি পাঠ করে উজ্জ্বল দাস। স্বাগত বক্তব্য রাখেন দর্শণ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজাতুল কোবরা। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন দর্শন বিভাগের শিক্ষার্থী সালেহ আহমদ রনি। পবিত্র গীতা পাঠ করেন শতাব্দী রায়। অনুষ্ঠানে বিদায়ী অধ্যাপক রফিকুল ইসলামকে কলেজের বিভিন্ন বিভাগ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন