editor
প্রকাশিত: 5:06 PM, August 2, 2023
নজরুল ইসলাম, (গোয়াইনঘাট প্রতিনিধি) :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ের ডাউকি নদী থেকে নিখোজ আব্দুল করিম ইকবাল (২০) নামের স্থানীয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২ আগস্ট) বেলা ১১টার দিকে ডাউকি নদীর বল্লাঘাট এলাকা থেকে তার মৃতদেহটি
উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি উপজেলার জাফলংয়ের গুচ্ছগ্রাম এলাকার আবুল কাশেমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে নিজ বাসা থেকে বের হয় ইকবাল। এরপর আর ফিরে আসে নি। পরিবারের লোকজন স্থানীয় বিভিন্ন জায়গায় খুজখবর করে তার কোন সন্ধান না পেয়ে সম্ভাব্য আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগে ব্যস্ত থাকাকালীন সময়ে হঠাৎ তাদের কাছে একটি খবর আসে যে বল্লাঘাট নদীতে একটি লাশ ভেসে উঠেছে ৷খবর পেয়ে তারা সেখানে ছুটে যান ৷
উল্লেখ্য যে, বুধবার বেলা ১১টায় বল্লাঘাট নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে জাফলাং টুরিষ্ট পুলিশের একটি টিম এসে নদী থেকে লাশ উদ্ধার করে এবং তখনই লাশটি নিখোঁজ আব্দুল করিম ইকবালের বলে তার পরিবারের লোকজন শনাক্ত করেন।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল, জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, বুধবার সকালে ইকবালের মরদেহ পানিতে ভেসে উঠলে তা উদ্ধার করা হয় এবং তার পরিবারের সদস্যরা লাশটি ইকবালের বলে শনাক্ত করেন। তিনি আরও বলেন নিহতের মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়