editor
প্রকাশিত: 9:37 PM, August 5, 2023
ডিএসএস ডেস্ক :: অবৈধভাবে অবস্থান ও রেসিডেন্ট পারমিটের অপব্যবহারের অভিযোগে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের কর্মকর্তারা ২৫২ বাংলাদেশিকে আটক করেছেন। শুক্রবার গভীর রাতে দেশটির রাজধানী কুয়ালালামপুরের দক্ষিণ-পূর্বাঞ্চলের চেরাস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই বাংলাদেশিরা ছাড়াও অন্যান্য দেশের আরও ১৭৩ জন অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।
কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক শামসুল বদরিন মহশিন বলেছেন, চেরাস এলাকায় বিদেশিদের সংখ্যা অনেক বেশি এবং তারা বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি করছেন বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর দুই সপ্তাহ ধরে ওই এলাকায় তদন্ত এবং নজরদারি চালানো হয়। অভিযোগের সত্যতা মেলায় শুক্রবার গভীর রাতে চেরিয়া হাইটস অ্যাপার্টমেন্টে অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, অভিবাসন কর্মকর্তা ও কর্মীদের ৬০ জনের একটি দল রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করেছেন। এ সময় বৈধ নথিপত্র না থাকা, অস্থায়ী ওয়ার্ক পারমিটের মেয়াদ অতিবাহিত হওয়ার পরও অবস্থান করার অভিযোগে মোট ৪২৫ জনকে আটক করা হয়েছে।
অভিযানের পর এক সংবাদ সম্মেলনে কুয়ালালামপুর অভিবাসন বিভাগের এই কর্মকর্তা বলেছেন, ‘আটককৃতদের মধ্যে ২৫২ বাংলাদেশি, মিয়ানমারের ১০৮, ফিলিপাইনের দুই, ইন্দোনেশিয়ার ৩০, কম্বোডিয়ার ছয়, নেপালের ২০ এবং পাকিস্তানের সাতজন নাগরিক রয়েছেন। যাদের প্রত্যেকের বয়স আট থেকে ৫৪ বছরের মধ্যে। আটককৃতদের মধ্যে ৩৭২ জন পুরুষ এবং ৫৩ জন নারী।’
তিনি বলেন, আটককৃত বিদেশিরা নির্মাণ ও পরিচ্ছন্নতাসহ বিভিন্ন খাতে কাজ করতেন বলে তদন্তে দেখা গেছে। অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে অভিবাসন কর্মকর্তাদের লক্ষ্য করে কয়েকজন বিদেশি বোতলসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র ছুড়ে আগ্রাসী আচরণ প্রদর্শন করলেও কোনও হতাহত হয়নি।
শামসুল বদরিন মহশিন বলেন, ওই এলাকায় অনেক বিদেশি স্থায়ীভাবে বসবাস করছেন। তাদের মধ্যে রোহিঙ্গা শরণার্থীও রয়েছেন। যাদের কাছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) কার্ড এবং বৈধ ওয়ার্ক পারমিট আছে।
তিনি বলেন, পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য আটককৃতদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩-র ১৫(১)(সি) এবং ৬(১)(সি) ধারার আওতায় দায়ের করা মামলার তদন্ত শুরু হয়েছে।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন