editor
প্রকাশিত: 1:00 PM, August 7, 2023
ডিএসএস ডেস্ক :: মৌলভীবাজারে ক্রমশই বেড়ে চলছে ডেঙ্গু সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত ৪২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৫ জন আর আটজন হাসপাতালে ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
জানা যায়, জুন থেকে এ পর্যন্ত জেলায় ৪২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি আটজনের মধ্যে ছয়জন মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ও দুজন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
বিষয়টি রোববার (৬ আগস্ট) সন্ধ্যায নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।
সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, মৌলভীবাজারে ডেঙ্গুবাহী এডিস মশা আছে। যে কারণে অনেকেই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট ৪২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
তিনি বলেন, ডেঙ্গুবাহী এডিস হলো গৃহপালিত মশা। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। কোনোভাবেই যেন দীর্ঘদিন ধরে কোনো পাত্র, ভাঙা বোতল, নারিকেলের খোসা ইত্যাদিতে পানি জমে না থাকে। ঘর এবং আশপাশে কোনো পাত্রে পানি না জমে থাকলে মশা বংশবিস্তার করতে পারবে না।
এছাড়া অসুস্থবোধ করলে অবশ্যই সঙ্গে সঙ্গে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছি। মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালসহ সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা আছে।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়