editor
প্রকাশিত: 10:31 PM, December 30, 2022
লেটে অবস্থানরত মৌলভীবাজার জেলাবাসীর প্রাণের সংগঠন মৌলভী বাজার সমিতি, সিলেট এর বার্ষিক সাধারণ সভা শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস এর পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সরকারী মদন মোহন কলেজ মসজিদের ইমাম মাওলানা ইমদাদুল হক। গীতা পাঠ করেন সমিতির জীবন সদস্য এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী। বার্ষিক প্রতিবেদন পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী। অডিট রিপোর্ট পেশ করেন সমিতির অর্থ সম্পাদক মোহাম্মদ মফিক।
অনুষ্ঠানে সাবেক সভাপতি ও নির্বাচন কমিশনারগণের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি প্রফেসর ডা. আজিজুর রহমান, এডভোকেট আব্দুল খালিক, হাজী এম এ মতিন ও নির্বাচন কমিশনার এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ।
বার্ষিক প্রতিবেদন ও অডিট রিপোর্টের ওপর আলোচনায় অংশ নেন সমিতির জীবন সদস্য এম এ মতিন, কাজী আব্দুল জলিল খান, মাছুম আহমেদ চৌধুরী, রইছ উদ্দিন, হামিদা খান লনী, হাজী মো. রুস্তুম খান, মো. জহির হোসেন, আমিরুল ইসলাম সাহেদ, আবুল কাশেম উজ্জল, মো. আব্দুল ওয়াহিদ, আব্দুল খালিক, বাবুল সিদ্দিকী, মো. শহিদুর রহমান স্বপন।
বার্ষিক সাধারণ সভার ২য় পর্বে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল খালিক সমিতির ২০২৩-২৪ সালের কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষনা করেন। কমিটির দায়িত্বশীলরা হলেন- সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, সহ-সভাপতি প্রফেসার ডা. হেলাল উদ্দিন, মো. রুস্তুম খান ও লায়ন শামীম আরা বেগম বেবী, সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ ও মোহাম্মদ মফিক, অর্থ সম্পাদক এডভোকেট মো. সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, দপ্তর সম্পাদক অঞ্জন কুমার দাস, প্রচার সম্পাদক শহিদুর রহমান স্বপন, ক্রীড়া সম্পাদক এ কে এম ওয়াহিদুর রব জগলু, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, সমাজকল্যাণ সম্পাদক মো. বাবুল সিদ্দিকী, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. করিমা বেগম, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম আশুক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফজলুল হক সুহেল, আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার ফয়েজ উদ্দিন আহমদ, নির্বাহী সদস্য হাজী এম এ মতিন, এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, সৈয়দ মহসিন হোসেন, মিজানুর রহমান খোকন, সাইফুর রহমান খন্দকার রানা এডভোকেট। সভার শেষ পর্যায়ে মৌলভীবাজার সমিতির উপদেষ্ঠা ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত সকলের সাথে কৌশল বিনিময় করেন।
সভায় বক্তারা বলেন, সামাজিক বন্ধন ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব নয়, সমাজের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। কল্যাণমুখী কার্যক্রম সর্বত্র ছড়িয়ে দিতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মৌলভীবাজার সমিতির বিগত দিনের কার্যক্রমকে আরো ত্বরান্বিত করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন