editor
প্রকাশিত: 11:39 AM, January 1, 2023
ডিএসএস ডেস্ক :: জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির ও সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্টিত হয়েছে। সভাপতি পদে দুটি সংগঠনের নেতৃত্বে এসেছেন দুই নারী সাংবাদিক। জাতীয় প্রেস ক্লাবের নেতৃত্বে পুনরায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের প্রার্থী ফরিদা ইয়াসমিন। আর সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি পদে বিজয়ী হয়েছেন প্রয়াত সাংবাদিক ও শিক্ষাবিদ মহি উদ্দিন শীরু পত্নী হাসিনা বেগম চৌধুরী।
শনিবার (৩১ ডিসেম্বর) ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে এ দুটি নির্বাচন অনুষ্টিত হয়। জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে ফরিদা ইয়াসমিন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন সবুজকে পরাজিত করে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন। ফরিদা ইয়াসমিনের প্রাপ্ত ভোট ৫৬৭ এবং কামাল উদ্দিন সবুজের প্রাপ্ত ভোট ৪০১।
আর সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি পদে সিলেটের প্রবীণ সাংবাদিক ও ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত শাহ ফরিদীকে ৩ ভোটে পরাজিত করে প্রয়াত সাংবাদিক শীরু পত্নী হাসিনা বেগম চৌধুরী ক্লাবের প্রথম নারী সভাপতি পদে বিজয়ী হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ৫৮ আর লিয়াকত শাহ ফরিদীর প্রাপ্ত ভোট ৫৫। তিনি জেলা প্রেসক্লাবের প্রথম নির্বাচিত সভাপতি হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন