editor
প্রকাশিত: 7:36 PM, August 9, 2023
ডিএসএস ডেস্ক :: ইতালির ভূমধ্যসাগরীয় দ্বীপ লাম্পেদুসার উপকূলে নৌকাডুবিতে ৪১ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন বেঁচে যাওয়া যাত্রীরা।
নৌকাডুবি থেকে বেঁচে যাওয়া চারজনের একটি দল উদ্ধারকারীদের বলেন যে, তারা যে নৌকাটিতে ছিলেন সেটি তিউনিসিয়ার স্ফাক্স থেকে ইতালির দিকে যাচ্ছিল।
বেঁচে যাওয়া চারজন আইভরি কোস্ট ও গায়ানা থেকে আসা। বুধবার তারা লাম্পেদুসা দ্বীপে পৌঁছান।
উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার সমুদ্রপথ পাড়ি দিতে গিয়ে এ বছর ১৮শর বেশি অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছেন।
বেঁচে যাওয়া চারজনের তিনজন পুরুষ ও একজন নারী। উদ্ধারকারীদের তারা বলেন, তাদের নৌকায় ৪৫ জন অভিবাসন প্রত্যাশী ছিল। এর মধ্যে তিন শিশুও ছিল।
তারা বলেন, তাদের নৌকাটি ছিল ৭ মিটার দীর্ঘ। গত সপ্তাহের বৃহস্পতিবার স্ফাক্স ছাড়ে নৌকাটি। কয়েক ঘণ্টা পর নৌকাটি বড় ঢেউয়ের ধাক্কায় ডুবে যায়।
পরে তাদের একটি কার্গো জাহাজ উদ্ধার করে ইতালির কোস্ট গার্ডের জাহাজে স্থানান্তর করে।
ইতালির কোস্ট গার্ড রোববার দুটি নৌকাডুবির ঘটনার কথা জানায়। তবে এই নৌকাটি ওই দুই ঘটনার মধ্যে ছিল কি না, তা স্পষ্ট করেনি।
তিউনিসিয়ান কর্তৃপক্ষ বলছে, স্ফাক্স হলো একটি বন্দরনগরী যেটি ল্যাম্পেদুসা থেকে ৮০ মাইল দূরে। এই পথটি অভিবাসনপ্রত্যাশীদের কাছে বেশ জনপ্রিয়। এই পথে তারা ইউরোপে নিরাপদ জীবন খুঁজতে যায়।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন