editor

প্রকাশিত: 12:58 PM, August 9, 2023

সিলেট সদরে ৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর ঘর পেলেন ১৭৫ জন গৃহহীন পরিবার

সিলেট সদরে ৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর ঘর পেলেন ১৭৫ জন গৃহহীন পরিবার

সিলেট সদর উপজেলায় ৪র্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেলেন ১৭৫ টি গৃহ ও ভূমিহীন পরিবার।

(৯ আগস্ট) বুধবার সকাল ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমির দলিল প্রদান ও গৃহহীনদের ঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী সারা দেশের ১২৩ উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে সদর উপজেলা পিআইসি কমিটি। গৃহহীনদের জন্য টিনশেড ঘরের মধ্যে দুটি কক্ষ সহ বারান্দা, একটি রান্নঘর, একটি বাথরুম ও ইউটিলিটি রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে সব গৃহ ও ভূমিহীনদের (ক শ্রেণির) ৪র্থ পর্যায়ের তালিকা থেকে ঘর পেলেন তারা। ৪র্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে সিলেট জেলায় সর্বমোট ৫৫৬ টি ভূমি ও গৃহহীন পরিবারকে উপহারের ঘর প্রদান করা হয়

সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সম্রাট হোসেনের সভাপতিত্বে ও
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার রেভিনিউ ডেপুটি কালেক্টর কাজী শামীম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মিল্লাদ আহমদ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার,
কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিরন মাহমুদ, সমাজসেবা অফিসার নুসরাত-এ- ইলাহী, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোহাম্মদ লায়েছ মিয়া তালুকদার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আরডিসি কাজী শামীম বলেন, সরাদেশে আজ ২২ হাজার ১ শত ১টি ঘর মাননীয় প্রধানমন্ত্রী গৃহহীনদের নিকট হস্তান্তর করলেন। এ পর্যন্ত সারাদেশে ৪১ লক্ষ ৪৮ হাজার মানুষকে পুনর্বাসন করা হয়েছে। এমন উদাহরণ পৃথিবীর কোন দেশে আর নাই। সেটি সম্ভব হয়েছে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর জন্য।

সভাপতির বক্তব্যে সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সম্রাট হোসেন বলেন, আজ আমাদের উপজেলা থেকে ৪র্থ পর্যায়ে ১৭৫ টি গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর উপহার দেওয়া হয়েছে। এখন পর্যন্ত এই উপজেলায় সর্বমোট ৪৪৯ টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। ১৯৯৮ সাল থেকে সরকারি জমি বন্দোবস্ত বন্দ ছিল। বর্তমানে সরকার সেটি বিশেষ ভাবে চালু করে প্রতিজন ভূমিহীনদের জন্য ২ শতক জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। তাই আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অফিস সহকারী ইকবাল জলিল খান। গীতাপাঠ করেন উপজেলা সিও তাপস পাল।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়