editor
প্রকাশিত: 11:43 AM, January 1, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট নগরের পূর্ব জিন্দাবাজারের বারুতখানাস্থ সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে শনিবার (৩১ ডিসেম্বর) ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন হয়। সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচনী ইতিহাস গড়ে বিজয়ী হয়েছেন হাসিনা বেগম চৌধুরী। আর সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে শাহ্ দিদার আলম চৌধুরী নবেল বিজয়ী হয়েছেন।
সাংবাদিক অধ্যক্ষ মহি উদ্দিন শীরু পত্নী হাসিনা সিলেটের প্রবীণ সাংবাদিক লিয়াকত শাহ ফরিদীকে ৩ ভোটে পরাজিত করেছেন। শাহ্ দিদার আলম চৌধুরী নবেল দেবাশীষ দেবুকে ৩৬ ভোটে পরাজিত করে এনিয়ে তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
চূড়ান্ত ফলাফল
সভাপতি পদে লিয়াকত শাহ ফরিদী ৫৫ ভোট ও হাসিনা বেগম চৌধুরী পেয়েছেন ৫৮ ভোট। সহসভাপতি (প্রথম) পদে এস সুটন সিংহ পেয়েছেন ১০ ভোট, মনিরুজ্জামান মনির ৫৬ ভোট ও মুকিত রহমানী ৪৯ ভোট। সহসভাপতি (দ্বিতীয়) সজল ঘোষ পেয়েছেন ৫৩ ভোট ও সাঈদ চৌধুরী টিপু ৬১ ভোট।
সাধারণ সম্পাদক পদে দেবাশীষ দেবু পেয়েছেন ৩৯ ভোট ও শাহ দিদার আলম নবেল ৭৫ ভোট।
সহসাধারণ সম্পাদক পদে মো আব্দুল কাইয়ুম পেয়েছেন ৫০ ভোট ও রবি কিরণ সিংহ (মাইস্লাম রাজেশ) ৬২ ভোট।
কোষাধ্যক্ষ পদে আনন্দ সরকার পেয়েছেন ৭৩ ভোট ও সাদিকুর রহমান সাকী ৪২ ভোট। ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে ইউসুফ আলী পেয়েছেন ৩২ ভোট ও মিঠু দাস জয় ৭৯ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. একরাম হোসেন ৫৩ ভোট ও সুলতান সুমন পেয়েছেন ৫৬ ভোট।
তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো এনামুল কবীর পেয়েছেন ৫৪ ভোট ও রায়হান উদ্দিন ৪৯ ভোট। পাঠাগার সম্পাদক পদে মো. আলী আকবর চৌধুরী (কোহিনূর) পেয়েছেন ৫৩ ভোট ও মো আবু বক্কর ৫৪ ভোট। দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল আহাদ ৫৩ ভোট ও মনিরুজ্জামান রনি পেয়েছেন ৪৯ ভোট।
নির্বাহী সদস্য পদে (নির্বাচিত হবেন ৪ জন) মো. আনোয়ার হোসেন ৫৭ ভোট, এ এইচ আরিফ ৪৩ ভোট, মো ছয়ফুল আলম অপু ৩৪ ভোট, মাহমুদ হোসেন ৬০ ভোট, রনজিৎ কুমার সিংহ ৫৬ ভোট, মো. শাহীন আহমদ পেয়েছেন ৬৮ ভোট।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন