editor
প্রকাশিত: 5:19 PM, August 10, 2023
ডিএসএস ডেস্ক : সিলেটে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এ অঞ্চলে ডেঙ্গুতে এখন পর্যন্ত কেউ মারা না গেলেও চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভাগে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৬ শতাধিক। এ অবস্থায় ডেঙ্গু নিয়ন্ত্রণে ‘কঠোর বার্তা’ দিয়েছে জেলা প্রশাসন।
আগামী রবিবার (১৩ আগস্ট) সিলেটজুড়ে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্ব স্ব উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে এবং এ বিষয়ে প্রতি মসজিদে সচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত রোগ প্রতিরোধ সমন্বয় কমিটির সভায় এ নির্দেশনা প্রদান করা হয়।
সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা প্রশাসন সূত্র জানায়, বর্তমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণ করতে জেলা পর্যায়ে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে সরকারি নির্দেশিকা মোতাবেক ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী- আগামী রবিবার সকালে সিলেট সিটি কর্পোরেশন, সিলেট জেলার সকল উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নে একযোগে সকল দপ্তর, শিক্ষা-প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক-বীমা, শপিং মল ও বাসাবাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।
এছাড়া আগামী ১ মাস মসজিদে যোহর ও এশার আযানের আগে এবং জুমআর নামাজের খুৎবায় ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত সতর্কবার্তা প্রচারের নির্দেশনা প্রদান করা হয়।
জেলা প্রশাসক শেখ রাসেল হাসান ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করেন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, প্রচার-প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধি করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
সভা পরিচালনা করেন স্থানীয় সরকার সিলেট বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোবারক হোসেন।
সভায় জেলা সিভিল সার্জন ও পুলিশ সুপারের প্রতিনিধি, এলজিইডি-এর নির্বাহী প্রকোশলী, সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা, পৌরসভার মেয়র, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সিলেট চেম্বারের সভাপতি, ক্যাব সিলেট-এর সভাপতি, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, জেলা আনসার কমান্ডেন্ট-এর প্রতিনিধি, বিএনসিসি- স্কাউট ও গার্লস গাইডের প্রতিনিধি, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়