editor
প্রকাশিত: 2:25 PM, August 11, 2023
ডিএসএস ডেস্ক :: দীর্ঘ ৩৩ বছর আত্মগোপনে থাকা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাসুককে সিলেটের গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে।
শুক্রবার (১১আগষ্ট) গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের এক আভিযানিক দল করগাঁও এলাকায় অভিযান পরিচলানা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাসুক (৫৬) গ্রেফতার করা হয়। সে সিলেটের গোলাপগঞ্জ করগাঁও এলাকার চরন মিয়ার ছেলে।
সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান, আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকান্ড সংগঠিত হয়। ১৯৯০ সালে ০৭ নং লক্ষনাবন্দ ইউনিয়নের করগাঁও এলাকার হাছন আলীর ছেলে আব্দুস সালামকে গোলাপগঞ্জের পুরকায়স্থ বাজার হইতে করগাঁও যাওয়ার পথে ধারালো ছুরি দিয়ে উপুর্যপরী আঘাত করে নির্মমভাবে হত্যা করে আসামি মাসুক।
এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় ১৯৯০ সালের ১৩ এপ্রিল মামলা হয় যার নং-০৮(০৪)৯০। ঘটনার পরপরই আসামি পার্শ্ববর্তী দেশ ভারতে আত্মগোপনে চলে যায়।এই দীর্ঘ আত্মগোপনের কিছু সময় সে সৌদি আরবেও অবস্থান করে। কিছুদিন পূর্বে বোনের কুলখানিতে অংশগ্রহনের জন্য দেশে আসে এবং আসামি বোরকা পরিধান করে এলেকায় প্রবেশ করে। খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়