editor

প্রকাশিত: 4:51 PM, August 12, 2023

জৈন্তাপুরে ১৯ বিজিবি’র অভিযান, ৫ কোটি টাকার চোরাই মালামাল আটক

জৈন্তাপুরে ১৯ বিজিবি’র অভিযান, ৫ কোটি টাকার চোরাই মালামাল আটক

জৈন্তাপুর প্রতিনিধি :: বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক পরিচালিত জৈন্তাপুর উপজেলায় চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৫ কোটি টাকার বিভিন্ন প্রকার ভারতীয় চোরাই মালামাল আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধকল্পে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১১ আগস্ট) রাত ১১টায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধীনস্থ জৈন্তাপুর বিওপি’র আওতাধীন একটি টহল দল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় চোরাচালানী মালামাল আটকের উদ্দেশ্যে প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে ফাঁদ পেতে অবস্থান করে।

আনুমানিক রাত সাড়ে ১১টায় বিজিবি টহল দল কর্তৃক সন্দেহভাজন চোরাচালানী মালামাল বহনকারী একটি ট্রাককে চ্যালেঞ্জ করলে সিলেট-তামাবিল মহাসড়কের বিছনাটেক নামক স্থানে ট্রাক রেখে ট্রাকের চালক দ্রুত পালিয়ে যায়। বিজিবি টহল দল উক্ত ট্রাকটি আটক করে এবং দেখতে পায় চোরাকারবারীরা ট্রাকের উপরিভাগে অভিনব কায়দায় আনুমানিক ৬ ইঞ্চি পরিমাণ পাথরের চিপ দিয়ে তার নিচে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ও কসমেটিক্স পাচারের চেষ্টা করছে। চোরাকারবারীরা অভিনব কায়দায় অত্যন্ত সু-কৌশলে বিজিবি’র চোখ ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য পাচারের চেষ্টা করে। বিজিবি’র টহল দলের তৎপরতা ও দূরদর্শীতার কারণে চোরাকারবারীদের উদ্দেশ্য ব্যর্থ হয়। বিজিবি টহল উক্ত ট্রাকসহ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ৩,৭৭২ পিস এবং বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস ৩৮,৫১৪ পিস আটক করে। যার আনুমানিক সিজার মূল্য সর্বমোট ৪ কোটি ১০ লক্ষ টাকার উর্ধ্বে।

উল্লেখ্য গত এক সপ্তাহে জৈন্তাপুর ও লালাখাল সীমান্তে বিজিবি টহল দল কর্তৃক ট্রলার সহ ভারতীয় গরু ও মহিষ- ৪৭টি এবং ভারতীয় চিনি ১০,৪৫০ কেজি আটক করে যার সর্বমোট সিজার মূল্য প্রায় ১ কোটি টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. আসাদুন্নবী, পিএসসি বলেন, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবি’র অভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় চোরাই মালামালের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়