editor

প্রকাশিত: 4:14 PM, January 1, 2023

শিক্ষিত জাতি গঠনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: নুসরাত আজমেরী

শিক্ষিত জাতি গঠনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: নুসরাত আজমেরী

হযরত শাহপরাণ (র:) উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস- ২০২৩ উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিনামূল্যে বই উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ নুসরাত আজমেরী হক।

সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ নুসরাত আজমেরী হক বলেছেন, বছরের প্রথম দিনকেই বই উৎসবে রুপদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের আরো আগ্রহী করতে তিনি এমন শিক্ষামুখী কার্যক্রম গ্রহন করেছেন। শিক্ষিত জাতি গঠনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। তাই সন্তানদের শিক্ষিত করে তুলতে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা রয়েছে। দেশ নিরক্ষরমুক্ত হলে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবে রূপ নেবে।

তিনি বছরের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে নতুন বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রনালয়কে অভিনন্দন ও ধন্যবাদ জানান।

রবিবার (১লা জানুয়ারি) সকালে সিলেট সিটি কর্পোরেশনের খাদিমনগরস্থ হযরত শাহপরাণ (র:) উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস- ২০২৩ উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিনামূল্যে বই উপহার বিতরণকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

হযরত শাহপরাণ (র:) উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এ্যাডভোকেট রঞ্জন চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, ম্যানেজিং কমিটির সদস্য নগেন্দ্র দেবনাথ, সাইফুল ইসলাম, হাফিজুর রহমান।

মোহাম্মদ লুৎফুর রহমান এর পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল মাজিদ। গীতা পাঠ করেন অরবিন্দ দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খছরুজ্জামান তপাদার।

ক্যারিকুলাম বিস্তরন বিষয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ট্রেইনার, সিনিয়র শিক্ষক সিদ্দিকুর রহমান। তিনি বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে মূল সেনানি হচ্ছেন শিক্ষকরা। আমরা পথচলার শুরুর দিকেই আছি। আমরা সবাই মিলে শিক্ষাক্রম বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারব। সরকার নতুন এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষককে প্রশিক্ষণের পরিকল্পনা গ্রহণ করেছে। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন