editor

প্রকাশিত: 9:37 PM, August 16, 2023

বঙ্গবন্ধুর খুনিরা দেশটাকে আবার পাকিস্তান বানাতে চেয়েছিল: আনোয়ারুজ্জামান চৌধুরী

বঙ্গবন্ধুর খুনিরা দেশটাকে আবার পাকিস্তান বানাতে চেয়েছিল: আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে দেশটাকে আবার পাকিস্তান বানাতে চেয়েছিল। কিন্তু আল্লাহ তাদের সে উদ্দেশ্য পুরন হতে দেননি। তার সুযোগ্য দুই কন্যাকে বাচিয়ে রেখে আজ দেশ পরিচালনার দায়িত্ব পালন করতে দিয়েছেন। তাই আমাদের দেশ আজ স্বনির্ভর একটি দেশের পরিণত হয়েছে। আমাদের স্বপ্ন ৪১ সালের মধ্যে এদেশ একটি উন্নত দেশে পরিণত হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দরিদ্র মানুষদেরকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনেছেন। যাদের ঘরবাড়ি নেই তাদেকে জমিসহ বাড়ি দিচ্ছেন। যেটা বিশ্বের ইতিহাসে বিরল। শেখ হাসিনার সরকার আবার যদি ক্ষমতায় আসে তাহলে বিশ্বের বুকে প্রশংসনীয় একটি রাষ্ট্রের পরিণত হবে। তিনি বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে ফাঁসির রায় কার্যকর করার আহ্বান জানান সরকারের প্রতি।

বুধবার (১৬ আগস্ট) বেলা ২টায় দক্ষিণ সুরমা উপজেলার ১নং মোল্লারগাঁও ইউনিয়নের খালপার গ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর জার্মান শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জার্মান আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম খালেদ এর সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অরুন দেবনাথ সাগর এর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আলোচনা সভায় বিশষে অতিথির বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সহ সভাপতি হাজী রাজ্জাক হোসেন, আব্দুস সালাম, মঈনুল ইসলাম মঈন, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামছুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, সদস্য কামরুল ইসলাম রাসেল, ১নং মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মুমিন হোসেন, সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলু, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের শাহজাহান খান, সাধারণ সম্পাদক রাজু আহমদ, ১নং মোল্লারগাঁও ইউপি সদস্য জাকির হোসেন, বেলাল আহমদ, মামুন আহমদ ইমরান, মহিলা সদস্য হাসি রানী মালাকার, লিপি আক্তার, ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে আরো উপস্থিত ছিলেন মশফিকুর রহমান রনী, আবু এহতেসাম তাহরাত, ইসলাম উদ্দিন, মাহি ইসলাম, রাজিব আহমদ, মিছবাহ উদ্দিন, ইসমাইল আহমদ আকাশ, নিবাশ দাশ, নিজাম উদ্দিন, নাহিদ আহমদ তালুদার, জয়নাল আবেদিন ইমন প্রমুখ।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না