editor
প্রকাশিত: 1:05 PM, August 17, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেটের ঐতিহ্যবাহী ক্বীন ব্রীজ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে সংস্কার কাজের জন্য ব্রিজটি পুরোপুরি বন্ধ করে দেয় রেলওয়ের সেতু বিভাগ।
ট্রাফিক বিভাগের সঙ্গে আলাপ করে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্রীজটি বন্ধ করেছে বলে নিশ্চিত করেছেন ক্বীন ব্রীজ সংস্কার কাজের দায়িত্বে থাকা কর্মকর্তা শিপন আহমদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী ক্বীন ব্রীজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজের ওপর দিয়ে যান চলাচল ও মানুষ পারাপার হচ্ছিল। এরই প্রেক্ষিতে গত ১০ জুলাই সেতুটির সংস্কার কাজের সময় যান চলাচল দুই মাস বন্ধ রাখতে এসএমপির সহযোগিতা চেয়ে চিঠি দেন পূর্বাঞ্চল রেলওয়ের সেতু বিভাগের প্রকৌশলী জীষাণ দত্ত।
শিপন আহমদ জানান, মঙ্গলবার পূর্বাঞ্চল রেলওয়ের সেতু বিভাগ ব্রীজের দুই পাশে দুই মাস যান চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়ে ফেস্টুন আকারে বিজ্ঞপ্তি দেয়। এ ঘোষণা অনুযায়ী আজ দুপুর ১টার পর থেকে ব্রিজের দুই পাশে স্টিলের খাঁচা দিয়ে বন্ধ করে দেওয়া হয়।
ফলে ব্রীজ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্রীজ সংস্কারের সব মালামাল ক্বীন ব্রীজ এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। দুই মাসের মধ্যেই আমরা কাজ শেষ করতে পারব বলে আশা করছি।
এস এ
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না