editor
প্রকাশিত: 5:44 PM, August 17, 2023
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বাছিত এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক শারমিন জাহান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মো. ছয়েফ খান। এসময় তিনি বলেন, যারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করেছিল, তাদের কয়েকজনের বিচার হয়েছে। আর এখনও যারা বাকী রয়েছে তাদের বিচারও এই বাংলার মাটিতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। বঙ্গবন্ধু পাকিস্তানিদের শোষণ ও পরাধীনতা থেকে মুক্ত করে একটি স্বাধীন দেশ এনে দিয়েছেন। নতুন প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর নীতি আদর্শ ছড়িয়ে দিতে হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভাবনীয় অগ্রযাত্রায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য আহমদ আফজল সিরাজ, সহকারি প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম, বিধান রঞ্জন ধর, সিনিয়র শিক্ষিকা শিপ্রা রানী রায়।
আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক প্রশান্ত কুমার পাল, মাছুম আহমদ, খালেদা আক্তার, দীপ্তা দে, বুশরা খানম, মোশারফ হোসেন, শাহিনুর বেগম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষিকা ডালিয়া শাহানা, দিপংকর রায়, কনিকা দেব, কামরুন নাহার শাপলা, ৫ম শ্রেণীর শিক্ষার্থী ওয়ালিদুল হক তাহলিল, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আমিনা খাতুন।
বঙ্গবন্ধুর জীবনীর উপর বক্তৃতা প্রতিযোগিতায় ২ গ্রুপের মধ্যে বিজয়ী ৬ জনকে পুরস্কার প্রদান করা হয়। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালরাত্রীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারবর্গের শাহাদত বরণকারীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মো. আব্দুল কাইয়ুম।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না