editor
প্রকাশিত: 5:48 PM, August 17, 2023
দক্ষিণ সুরমা উপজেলা সমিতি অব মিশিগান এর উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান গত ১৩ আগস্ট রবিবার যুক্তরাষ্ট্রের মিশিগানস্থ হ্যামট্রামিক সিটির মদিনা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের দক্ষিণ সুরমার ৫ জন বাসিন্দা মিশিগানে স্থায়ীভাবে বসবাসের জন্য যাওয়ায় তাদের সম্মানে এ সংবর্ধনা প্রদান করা হয়।
দক্ষিণ সুরমা উপজেলা সমিতি অব মিশিগান এর প্রধান সমন্বয়ক এম. ফিরোজ আলীর সভাপতিত্বে ও সহকারী সমন্বয়ক মোঃ কামাল হোসেন লিলুর পরিচালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির সমন্বয়ক মোঃ নিজাম উদ্দিন মাষ্টার, আব্দুল খালিক, মারুফ হোসেন খান, মোস্তাকুর রহমান রুমন, বেলাল আহমদ, শাহ শামীম, এমাদ উদ্দিন, জাকির আহমদ, বিলাল আহমদ, সৈয়দ মোঃ নাসিম, সুহেল আহমদ, তারেক আহমদ, হাবিবুর রহমান সৌরভ প্রমুখ।
সংবর্ধিত অতিথি ছিলেন দক্ষিণ সুরমার বাসিন্দা আমেরিকা প্রবাসী তারেক আহমদ, সৌরভ আহমদ, নুরুল হক, ছাদিক আলী, মাসুম আহমদ।
অনুষ্ঠানে দক্ষিণ সুরমা উপজেলা সমিতি অব মিশিগানের নেতৃবৃন্দ সংবর্ধিতদেরকে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে দক্ষিণ সুরমার বাসিন্দা, রাজনীতিবিদ নুরে আলম সিদ্দিকী খালেদ আমেরিকায় থাকা অবস্থায় তাকে সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের দক্ষিণ সুরমার বাসিন্দারা আমেরিকার মিশিগানে আসলে দক্ষিণ সুরমা উপজেলা সমিতি অব মিশিগানের নেতৃবৃন্দ তাদেরকে সাদরে গ্রহণ করেন। নতুন অবস্থায় সহযোগিতার মাধ্যমে তাদের পাশে থাকেন। মানবতার কল্যাণে মানুষের সুখে-দুঃখে পাশে থাকার লক্ষ্যে দক্ষিণ সুরমা উপজেলা সমিতি অব মিশিগান নামক সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে সমিতির নেতৃবৃন্দ স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখছেন।
বক্তারা প্রবাসে থেকে বাংলাদেশের জন্য কল্যাণমূলক কাজ বাস্তবায়ন করতে দেশের সকলের সহযোগিতা কামনা করেন।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না