editor
প্রকাশিত: 11:23 AM, August 19, 2023
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে মন্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি গ্রামের একই পরিবারের দুই ভাই ছালিক ও কামিলের বাড়িতে যান এসময়ে নিহতের চাচা সাবেক মেম্বার ফয়জুল হাসান ঘটনার বর্ণনা দিয়ে দুর্ঘটনায় জড়িত গাড়ি চিহ্ন করে দোষীদের শাস্তির দাবি জানান।
এ সময় তিনি দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ এবং শোকসন্তপ্ত এসব পরিবারকে সকল ধরনের সহায়তার আশ্বাস দেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি সিলেট-৪। পরে নিহতের রুহের মাগফেরাত কামনা করা দোয়া করেন মাওলানা আব্দুল হালিম।
এর আগে মন্ত্রী দরবস্ত বাজারে অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিহত ব্যবসায়ী শামস উদ্দিনের বাড়িতে তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং ছেলে মেয়ের খোঁজখবর নেন।
এসময়ে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ, জৈন্তাপুর মডেল থানা অফিসার ইনচার্জ ওমর ফারুক, চিকনাগুল ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, সভাপতি আবুল হাসনাত চৌধুরী, সাধারণ সম্পাদক রহমত আলী, সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য হেলাল আহমেদ, বাদশা মিয়া, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, ইউপি সদস্য মছদ্দর আলী, আওয়ামী লীগ নেতা রহমান আলী, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য কামরান হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন ফেরদৌস, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নাজমুল ইসলাম, তোতা মিয়া, মনসুর আহমেদ, কামরান আহমেদ, সায়েম আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, গত ১১ আগস্ট সিলেট তামাবিল মহাসড়ক চিকনাগুল হযরত শাহজালাল কলেজ গেইট সম্মুখ পিক-আপের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই ছালিক হোসেন (২৫) এর মৃত্যু হয়। এর পাঁচদিন পর চিকিৎসাধীন তার চাচাতো ভাই ছালিক (১৮) ওসমানী হাসপাতাল আইসিইউতে মৃত্যুবরণ করে।
এস এ
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না