editor
প্রকাশিত: 10:56 AM, August 20, 2023
ডিএসএস ডেস্ক :: ভারত শাসিত লাদাখের কিয়ারিতে একটি সড়ক থেকে নদীতে গাড়ি ছিটকে পড়ে ৯ সেনা সদস্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক সেনা। আহতের অবস্থা বেশ আশঙ্কাজনক।
শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া।
ভারতীয় সেনাবাহিনীর বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, একজন জুনিয়র কমিশনড অফিসার ও ৯ জওয়ানসহ মোট ১০ জন ছিলেন ওই গাড়িটিতে। গ্যারিসন থেকে লেহের দিকে ৫টি গাড়ির বহর নিয়ে যাওয়ার পথে কিয়ারিতে দুর্ঘটনাটি ঘটে।
একইরকম তথ্য দিয়েছে আরেক ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। স্থানীয় কর্মকর্তাদের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, লাদাখের লেহ শহর থেকে ১৫০ কিলোমিটার দূরে কিয়ারি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর ওই গাড়িতে ১০ জন সৈন্য ছিলেন।
জানা গেছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় চাকা পিছলে খাদ বেয়ে নদীতে পড়ে যায় ১০ সেনা সদস্যসহ গাড়িটি। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে স্থানীয় পুলিশ। দশ সেনাকে হাসপাতালে নেওয়ার পর আটজনকে মৃত ঘোষণা করা হয়। পরে মৃত্যু হয় আরও একজনের।
এদিকে এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এক্সে দেওয়া এক পোস্টে হতাহত সেনা সদস্যদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মোদি।
তিনি বলেন, লেহ এর দুর্ঘটনা খুবই দুঃখজনক। আমরা আমাদের ভারতীয় সেনাদের হারিয়েছি। জাতির প্রতি তাদের অবদান সর্বদা স্মরণ করা হবে।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে প্রায় একইরকম সড়ক দুর্ঘটনায় ১৬ ভারতীয় সেনা সদস্যের মৃত্যু ঘটে। ২৩ ডিসেম্বর উত্তর সিকিমে খাদে গাড়ি পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছিল তাদের।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন