editor
প্রকাশিত: 7:39 PM, August 21, 2023
২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামীলীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে হত্যার উদ্যোশে বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড খুনি তারেক রহমানকে দেশে ফিরে এনে বিচারের রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ আগস্ট) বিকালে নগরীর চৌহাট্টা পয়েন্টে সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম আহমেদ এর পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, দপ্তর সম্পাদক জগলু চৌধুরী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন বলেন, ‘আমাদের জন্য আগস্ট একটি শোকাবহ মাস। এই আগস্ট মাসেই ইতিহাসের চরমনির্মমতাগুলো সংগঠিত হয়েছে। আর এই মাসেই ২০০৪ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা চালানো হয়েছিল।’ ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর খুনিরা দেশকে আয়ত্তে আনতে না পেরে ২০০৪ সালের ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাসহ নেতা-কর্মীদের গ্রেনেড হামলা চালিয়ে হত্যার অপচেষ্টা চালায়। ২১ আগস্ট প্রধানমন্ত্রী যখন সন্ত্রাসবিরোধী সমাবেশ করছিলেন ঠিক তখনি তাকে হত্যার উদ্দেশ্যে জামায়াত-বিএনপি যোগসাজসে গ্রেনেড হামলা করেছিল।’ এখনো তাদের সেই চেষ্টা অব্যাহত রয়েছে। তাই অবিলম্বে সেই সব খুনি ও দোষী ব্যক্তির বিচারের দাবি জানান তাঁরা।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না