editor

প্রকাশিত: 11:24 AM, August 22, 2023

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে কানাইঘাটে আ. লীগের সভা অনুষ্ঠিত

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে কানাইঘাটে আ. লীগের সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি :: ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এবং খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কানাইঘাট উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বিকেল ৩টায় কানাইঘাট উত্তর বাজারস্থ সংগঠনের কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলামের পরিচালনায় ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার জঘন্যতম ঘটনা তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন, সহ সভাপতি সাবেক কাউন্সিলর মাসুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী রিংকু চক্রবর্তী, নাজমুল ইসলাম হারুন, সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, প্রচার সম্পাদক কাউন্সিলর বিলাল আহমদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাজা শামীম আহমদ শাহিন, উপজেলা আওয়ামীলীগ নেতা শরীফ উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম মাহবুবুল আম্বিয়া, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান, উপজেলা কৃষকলীগের সভাপতি হারিছ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাওয়ান আহমদ, সাধারণ সম্পাদক মারওয়ানুল করিম সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

২১ আগস্টের প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করার পর ষড়যন্ত্রকারীরা বার বার আওয়ামীলীগকে নেতৃত্ব শূণ্য করার জন্য বহু ষড়যন্ত্র করেছিল। এরই ধারাবাহিকতায় ২০০৪ সালের ২১শে আগস্ট শোকের মাসে বঙ্গবন্ধুর কন্যা আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দকে হত্যা করার জন্য তৎকালিন চারদলীয় জোট সরকার আওয়ামীলীগের জনসভায় নারকীয় গ্রেণেড হামলা চালিয়েছিল। সেই গ্রেনেড হামলায় সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী আওয়ামীলীগের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমান সহ অসংখ্য নিরীহ মানুষ ও আওয়ামীলীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। এ হত্যাকান্ডের মদদদাতা তারেক রহমান সহ খুনীদের দ্রুত শাস্তি কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান নেতৃবৃন্দ।

প্রতিবাদ সভা শেষে ২১ আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না